বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
বাবা হলেন অভিনেতা-নির্মাতা জিয়াউল হক পলাশ।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। বিয়ের এক বছরের গোড়ায় এসে পলাশের ঘরে নতুন অতিথি এলো।
জানা গেছে, রোববার সকাল সাড়ে ৯টায় তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন। পুত্র ও স্ত্রী দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানালেন পলাশ।
সুখবরের সঙ্গে একটি স্পষ্ট বার্তাও দিলেন পলাশ। বিয়ের খবরটা গেল বছরের ডিসেম্বরে সামনে এনেছেন তিনি। এ কারণে অনেকে বাবা হওয়ার সময়টুকু নিয়ে নেতিবাচক প্রশ্ন তুলছে! বিষয়টি নিয়ে পলাশের ভাষ্য, ‘আমরা বিয়েটা করেছি কিন্তু গত বছরের আগস্টে। তবে সেটা প্রকাশ করেছি ডিসেম্বরে। সুতরাং যারা ভাবছেন যে, বছর না ঘুরতেই বাবা হয়েছি, তারা ভুল ভাবছেন।’
পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পাশাপাশি একটি প্রতিষ্ঠানেও কর্মরত আছেন। আগে থেকেই দুজনের মধ্যে পারিবারিক পরিচয় ছিল। পরে ভালোবাসার নানা ধাপ পেরিয়ে তারা বিয়ে করেছেন।