সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাওরে ঘোরার নামে ধর্মীয় জিহাদের বৈঠক, বুয়েটের ২৬ শিক্ষার্থীসহ গ্রেফতার ৩৪

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২৬ শিক্ষার্থীসহ মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘোরার নামে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, সোমবার (৩১ জুলাই) বিকেলে সন্ত্রাসী কার্যকলাপ ঘটানো, জনসাধারণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার পায়তারা করছিল তারা।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানা পুলিশ জানায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকাঘাট থেকে রোববার সকাল ৭টায় একটি নৌকায় করে বুয়েটের ২৬ শিক্ষার্থী ও তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আরও আট শিক্ষার্থীসহ ৩৪ জনের একটি টিম টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যায়। সেখানে জনসাধারণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার একটি বৈঠক চলে।

পরে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রোববার দুপুরে তাহিরপুরের নতুনবাজারের সামনে নৌকাটি আসলে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এরপর দীর্ঘ ২৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদ শেষে সোমবার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল কবীর বাদী হয়ে মামলা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসার নাম করে বুয়েটসহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৪ শিক্ষার্থী জনসাধারণের জানমালের ক্ষতিসাধনের উদ্দেশ্যে গোপন ষড়যন্ত্র এবং ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বৈঠক করছে। পরে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করি। দীর্ঘ ২৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর তাদের গ্রেফতার দেখানো হয়। তদন্তের স্বার্থে এর বেশি এখন বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com