মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

টাইগার নিউ এনার্জি বাংলাদেশের ‘ব্যাটারি বিনিময় প্রযুক্তি’ প্রবর্তন করতে যাচ্ছে

বাম থেকে নিকোল মাও, ‘ প্রধান নির্বাহী কর্মকর্তা, টাইগার নিউ এনাজি, মোহসিনা ইয়াসমিন, নির্বাহী সদস্য, বিডা, আবদুল মতলুব আহমেদ, চেয়ারম্যান, নিটোল গ্রুপ

৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা নিয়ে স্থানীয় ব্যাটারি নির্মাণকারী প্রতিষ্ঠান ‘টাইগার নিউ এনাজির্’ বাংলাদেশের আজ অপরাহ্ন থেকে এদেশের প্রথম ব্যাটারি বিনিময় নেটওয়ার্ক কার্যক্রম প্রবর্তন করেছে।

‘টাইগার নিউ এনার্জি’ সম্প্রতি তাদের গুলশানস্থ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রোডাক্ট লঞ্চিং অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের নব উদ্ভাবিত ব্যাটারি সোয়াপিং নেটওয়ার্ক স্টেশনটি প্রদর্শন করে। বাংলাদেশে পরিবেশ-বান্ধব এবং সুলভ সঙ্গতিসম্পন্ন এই নেটওয়ার্ক প্রবর্তনে এ দেশের প্রথম পাইওনিয়ার।

এই সেবা কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে ‘টাইগার নিউ এনার্জি’র প্রধান নির্বাহী কর্মকর্তা নিকোল মাও এবং প্রধান অপারেটিং অফিসার (সিওও) ইউওয়ে ঝু দুই চাকা এবং তিন চাকার যে কোন বাহনে এই জিপিএস-প্রযুক্তি সম্পন্ন লিথিয়াম ব্যাটারি প্রবর্তন এবং নেটওয়ার্ক স্টেশন প্রতিষ্ঠার সাফল্যে সন্তোষ এবং কৃতজ্ঞতা ব্যক্ত করে বলেন, “আমাদের এই অভিনব ব্যাটারি-সোয়াপিং স্টেশনগুলো এদেশের দুইচাকার ও তিন চাকার বাহন চালকদের জন্য বিপ্লব নিয়ে আসবে। খুব সহজে এবং ১ মিনিটের কম সময়ে ব্যাটারি বিনিময়ের মাধ্যমে তাদের পুরাতন ব্যাটারি বদলিয়ে সম্পূর্ণ নতুন এবং চার্জকৃত ব্যাটারি পেয়ে যাবেন। এতে তাদের সময় অনেক সাশ্রয় হবে এবং আয় রোজগার বেড়ে যাবে।”

টাইগার নিউ এনার্জি চালকদের শুধু দ্রুততম সময়ে ব্যাটারি সোয়াপিংই সম্পাদন করবে না, স্থানীয় কমিউনিটির সাথে অংশিদারী ভিত্তিতে সমাজে অবদান রাখবে, যার সামগ্রিক ইতিবাচক প্রভাব পড়বে মানুষের জীবন ও জীবিকায়। ব্যাটারি-বিনিময় প্রযুক্তি প্রবর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)-এর নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন। তিনি তার উদ্বোধনী ভাষণে দেশের যাতায়াত ব্যবস্থার বৈদ্যুতিকরণ এবং পরিবেশ দূষণ রোধে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নিটোল গ্রুপের চেয়ারম্যান আবদুল মতলুব আহমেদসহ বিভিন্ন অটোমোবাইল শিল্প ও সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট কর্মকর্তাবৃন্দ।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞতা সমন্বয় সঞ্চয় করে গত ৩০ বছরেরও বেশী সময় ধরে বাংলাদেশে এই প্রযুক্তি প্রবর্তনকারী প্রতিষ্ঠান ‘টাইগার নিউ এনার্জি’ দেশের নেতৃস্থানীয় ব্যাটারি উৎপাদক হিসাবে আবিভর্‚ত হয়েছে। এই প্রতিষ্ঠানের নিজস্ব ব্রান্ডের মোটরবাইক ব্যাটারিসহ প্রাইভেট কার ও বাণিজ্যিক পরিবহনের ব্যাটারি তৈরির দীর্ঘ অভিজ্ঞতা ও প্রযুক্তিগত পারদর্শিতা রয়েছে। ২০২১ সালে ফ্যাক্টরি প্রতিষ্ঠার পর থেকে ‘মাইটি ম্যাক্স’ ব্রান্ডের ব্যাটারি তারা উৎপাদন করে আসছেন, যেগুলোর গ্রাহকদের মধ্যে রয়েছে রানার, টিভিএস, নিটল-নিলয় গ্রুপ, র‌্যাংকন এবং নিউ গ্রামীন মোটর্স প্রমূখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com