সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বরিশালে পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গাসহ আটক ৩

বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করে বরিশাল বিভাগীয় অফিসে পাসপোর্ট করতে গিয়ে আটক হয়েছে এক রোহিঙ্গা তরুণ। এসময় পাসপোর্ট করতে সহায়তার অভিযোগে দুই বাংলাদেশীকেও আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ আগষ্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন। সোমবার দুপুরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন। আটক রোহিঙ্গা মো. ইসমাইল (১৮) উখিয়া থানার বালুখালী এলাকার মো. ইলিয়াসের ছেলে। ইসমাইল বরিশালের কাজিরহাট থানার শ্যামেরহাটের কসবা এলাকার ঠিকানা ব্যবহার করে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে। জাতীয় পরিচয়পত্রে ইসমাইল নিজের নাম মো. রাফি ও বাবা ছাদের আলী বেপারী উল্লেখ করেছে।

তাকে সহায়তার অভিযোগে আটক দুজন হলেন, বরিশালের মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার চরসোনাপুর এলাকার হাসেম ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৩৭) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চান্দুয়া গ্রামের আব্দুল্লাহ হাওলাদারের ছেলে মো. হোসাইন (২৬)।

বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন বলেন, দালাল চক্রের মাধ্যমে ইসমাইল বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে। ওই জাতীয় পরিচয়পত্র নিয়ে পাসপোর্ট করতে আসে। অফিসের লোকজন ও কর্তব্যরত আনসার সদস্যদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এতে ইসমাইল মায়ানমারের নাগরিক বলে স্বীকার করে।

জাকির হোসেন আরও বলেন, সহযোগিতার অভিযোগে আটক মো. হোসাইন নিজের নাম প্রথমে সোহেল বলে জানিয়েছিলো। পরে তার জাতীয় পরিচয়পত্রে মো. হোসাইন পাওয়া গেছে। সকলকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বরিশাল এয়ারপোর্ট থানার ওসি হেলাল উদ্দিন বলেন, একজন রোহিঙ্গাসহ তিনজনের বিরুদ্ধে মামলার দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com