সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালের স্টাফদের অবহেলার কারণে চিকিৎসাধীন অবস্থায় নুরবানু (৪৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ জুলাই) রাতে ঘটনাটি ঘটেছে নগরীর ডিসি রোড এলাকায় অবস্থিত ‘কুমিল্লা সেবা হাসপাতালে’।

এ ঘটনার বিক্ষুব্ধ হয়ে রোগীর স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত নুরবানু (৪৮) কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা মনশাসন এলাকার মৃত আব্দুল হকের স্ত্রী।

মৃতের মেয়ে তাসলিমা আক্তার জানান, নুরবানুর জরায়ুতে সমস্যা নিয়ে গত রবিবার (৩০ জুলাই) বিকেলে সেবা হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসক রুমানা পারভিন একই দিনে সন্ধ্যায় হাসপাতালের তৃতীয় তলায় নুরবানুর জরায়ুর অপারেশন করে অবজারভেশনে রাখেন। অপারেশন করার সময় নুরবানুর শরীরে ৪ ব্যাগ রক্ত দেওয়া হয়।

নুরবানুর মেয়ের জামাই শরিফুল ইসলাম বলেন, আমার শাশুড়ি মারা যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ এসে আমাদের অনুরোধ করে এ ব্যাপারে কাউকে না জানানোর জন্য। বিনিময়ে আমাদের ২ লাখ ২০ হাজার দেবে তারা।

মঙ্গলবার এ প্রসঙ্গে সেবা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তানভীর সুমন সাংবাদিকদের বলেন, ঘটনার সময় আমি হাসপাতালে ছিলাম না। রোগীর অপারেশন করেছে অন কলে আসা চিকিৎসক রুমানা পারভিন। অপারেশনের পর রোগী ভালো ছিল। একদিন পর তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায় নামানোর পর শ্বাসকষ্ট বেড়ে যায়। তার কিছুক্ষণ পর মারা যান। এ ঘটনার পর নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাদের দাবি অনুযায়ী ২ লাখ ২০ হাজার টাকা দেওয়া হবে। সোমবার রাতে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। আর বাকি টাকা এক মাসের মধ্যে পরিশোধ করা হবে।

রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমিল্লা নগরীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অসংখ্য প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো নিয়মনীতি না মেনেই চলছে কথিত সেবা প্রদান। প্রায়ই এসব হাসপাতালে ভুল চিকিৎসা বা অবহেলায় রোগীর মৃত্যুর ঘটনা ঘটছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাসিম আক্তার বলেন, সেবা হাসপাতালে রোগীর মৃত্যুর এমন কোনো কিছু আমি জানি না। এছাড়া এমন কোনো অভিযোগও আমরা পাইনি। তবে অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই আমরা ব্যবস্থা নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com