বুধবার, ২৪ Jun ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যেতে হবে বহু দূর

শাকিব খানের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন এখানেই চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর ক্যারিয়ারের লাল সূর্যের অস্ত দেখা শুরু হয়ে গেছে। সমালোচকদের এই ধারণা নিমেষেই উধাও হয়ে যেতে খুব বেশি সময় নিতে হয়নি বুবলীকে। তবে এই সমালোচকদের ধারণা হওয়ার কারণও আছে। অপু বিশ্বাসের পরিণতি দেখে পূর্ব অভিজ্ঞতা থেকে অনেকেই এমনটা আঁচ করে নিয়েছিলেন।

তবে বুবলী তার আপন ক্ষমতা দিয়ে দেখিয়ে দিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাইকে এক পালস্নায় মাপা ঠিক নয়। সেজন্যই শাকিবের জুটিসঙ্গী থেকে ছিটকে গেছেন বলে অপু বিশ্বাস যে রকম নায়কের সংকটে পড়ে যান সেটা বুবলীর ক্ষেত্রে হয়নি। শাকিবের সঙ্গে তার সম্পর্ক টিকে থাকার সময় থেকেই অন্যান্য অভিনেতাদের সঙ্গে জুটি বাঁধতে শুরু করেন এই অভিনেত্রী।

অবশ্য শাকিবের সঙ্গে যখন দূরত্বের শুরু সেই থেকে টানা ১১ মাস বুবলীও লোক চক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন। আবার সেই অন্তরালও ভাঙেন। ১১ মাস পর

আবার নিরব ও রোশানের বিপরীতে ‘চোখ’ নামের সিনেমায় অন্তর্ভুক্ত হন। এর আগে সর্বশেষ যে সিনেমায় অভিনয় করেছিলেন সেটাও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নয়- নিরব হোসেনের সঙ্গে জুটি বেঁধে সিনেমাটিতে অভিনয় করেছিলেন তিনি। সেই সিনেমাটি সৈকত নাসিরের ‘ক্যাসিনো’। এই ‘ক্যাসিনো’র সঙ্গে আরও একটি সিনেমা চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ও মুক্তি পেয়েছিল এবারের কোরবানির ঈদে। এক অদম্য মনোবলই তাকে টিকিয়ে রেখেছে রেসের দৌড়ের ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে। যারা মনে করেছিলেন শাকিব খান ছাড়া শবনম বুবলী অচল, তাদের দেখিয়ে দিলেন তিনি গস্ন্যামার থাকলে এবং অভিনয় জানলে তিনি যে কোনো নায়কের সঙ্গেই ভালো পারফর্ম করতে পারবেন। গস্ন্যামার থাকলে একজন নায়িকার নায়কেরও অভাব হয় না। সেটা তিনি দেখিয়েছেনও চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ ও সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ সিনেমায়। ক্যাসিনো সিনেমায় তো নিরব হোসেনের সঙ্গে জুটি হিসেবে তাকে বেশ ভালোই মানিয়েছে।

ব্যক্তিগত জীবনে হোঁচট খেলেও তাতেও বুঝিয়ে দিয়েছেন, তিনি ভাঙবেন তবু মচকাবেন না কিছুতেই। ‘যেতে হবে বহু দূর’… মনের জোর থাকলে এমন সংকল্পও যে কিছুতেই টলে না, শবনম বুবলীর আবার একের পর এক সিনেমায় চুক্তির মধ্য দিয়ে সেটা প্রমাণ দিয়েছেন। ২০১৬ সালে ‘বসগিরি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে বুবলীর। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন। ঐ বছরই ‘শুটার’ নামে আরও একটি সিনেমায় অভিনয় করেন তিনি। আর অভিষেক সিনেমাতেই তার বিপরীতে পেয়ে গিয়েছিলেন সময়ের সুপারস্টার অভিনেতা শাকিব খানকে। সহসা ভাগ্যচক্রেই যেন বাঁধা পড়ে গিয়েছিলেন এই ছবিটির সঙ্গে। কেননা, ছবিটিতে তার আগে নায়িকা হিসেবে অভিনয় করার কথা ছিল অপু বিশ্বাসের।

ভাগ্য বিরাগ না হলে এবার ঈদে শবনম বুবলির তিনটি সিনেমা থাকতে পারত। কিন্তু তিনটি না হয়ে দুটি হওয়ার কারণও সেই একই। যে কারণে তার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ ছবিটিতে অভিনয় করা হলো না ঠিক সেরকমই একই কারণে অপু বিশ্বাসেরও ‘বসগিরি’ সিনেমায় অভিনয় করা হয়নি। যে সিনেমায় অপু বিশ্বাসেরই থাকার কথা ছিল- কিন্তু সেটা তাকে ছেড়ে দিতে হয়। যেমন ছেড়ে দিতে হয়েছে শবনম বুবলিকেও ‘প্রিয়তমা’ ছবিকে। কিন্তু ‘প্রিয়তমা’র আকাচুম্বি সাফল্য দেখে ক্ষণিকের জন্য হলেও কি মোচড়ে ওঠেনি বুবলীর মন!

তবে তাতেও হতোদ্যম না হওয়া অবিচল বুবলী যে থেমে যাওয়ার পাত্রী নন। চেহারায় দেখতে অনেকখানি নরম প্রকৃতির মনে হলেও মনের দিক থেকে বেশ অবিচলই বলা যায় বুবলিকে। কোরবানির ঈদের আগের ঈদেও মুক্তি পেয়েছিল শবনব বুবলী অভিনীত ‘লোকাল’ সিনেমা। সেই সিনেমাটিও দারুণ প্রশংসিত হয়েছিল। ছবিটিতে বুবলী যেমন পাশাপাশি নতুন অভিনেতা হিসেবে আদর আজাদকেও বুবলীর বিপরীতে দারুণ পারফর্ম করতে দেখা গেছে। আর শাকিব খানের সঙ্গে ‘লিডার : আমিই বাংলাদেশ’ তো ছিলই। পরপর দুই ঈদেই দুটি-দুটি করে বুবলির চারটি সিনেমা থাকা মানেই বুঝিয়ে দিচ্ছে, ঈদে বুবলির সিনেমা থাকবে না এটা যেন প্রেক্ষাগৃহের মালিকদের জন্যও বিরাট অস্বস্তির বিষয়। কেননা, এই মুহূর্তে বাংলাদেশের নায়িকাদের মধ্যে দর্শকপ্রিয়তার দিক থেকেও সবচেয়ে এগিয়ে আছেন হার্টথ্রব গস্ন্যামার নায়িকা বুবলী। শাকিব খান ছাড়াও যে তার নায়কের অভাব হবে না সেটা তার হাতে থাকা সিনেমা থেকেই প্রমাণ হয়ে যেতে খুব বেশি সময় নিতে হয়নি। যে নায়ক সংকটের কারণে অপু বিশ্বাসকে আবার শাকিব খানের কাছে ফিরে আসতে হয়েছে- সেরকম নায়কের সংকট যে বুবলির

ক্ষেত্রে হবে না সেটা ইতোমধ্যেই এক প্রকার

নিশ্চিতই হয়ে গেছে।

কারণ, বর্তমানে বুবলীর হাতে আছে আরও বেশ কয়টি নির্মাণাধীন সিনেমা। যেমন, মোহাম্মদ ইকবালের ‘রিভেঞ্জ’ এবং ‘লন্ডন লাভ’, জসিম উদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’, সাইফ চন্দনের ‘বিট্রে’ প্রভৃতি। কথাবার্তাও চালিয়ে যাচ্ছে আরও বেশ কিছু সিনেমা নিয়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com