সোমবার, ২২ Jun ২০২৬, ০১:০১ অপরাহ্ন
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম চলতি মাসে ১৪১ টাকা বাড়িয়ে ১২ কেজি ১ হাজার ১৪০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (২ আগস্ট) রাজধানীর বিইআরসির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন।
তিনি জানান, বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে।
ফল, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ৯৪ টাকা ৯৬ পয়সা, যা গত মাসে ছিল ৮৩ টাকা ২১ পয়সা। জুলাইয়ে ১২ কেজি এলপিজির দাম ছিল ৯৯৯ টাকা।
প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে সংস্থাটি।