সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র-ইইউ হস্তক্ষেপ করছে

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

বুধবার বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত ১৪ দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমেরিকার প্রতি হুঁশিয়ারি জানিয়ে রাশেদ খান মেনন বলেন, নির্বাচন তোমাদের দেশেও হয়েছে, তোমাদের নির্বাচন সামলাও। আমাদের নির্বাচন আমরা সামলাব।

বিএনপিসহ বিরোধী দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা জনগণের ওপর নির্ভর করে নয়, বরং জনগণকে জিম্মি করে ক্ষমতায় যেতে চায়। সেখানে তারা নির্ভর করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ওপর।

সমাবেশে সভাপতিত্ব করেন ১৪-দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, এ দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। সংবিধানের বাইরে অসাংবিধানিক কোনো ধারা, অসাংবিধানিক কোনো পন্থার এই দেশে স্থান নেই। আগামী নির্বাচনে নৌকার জয় হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com