সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজীপুরের মাইক্রোবাস দুর্ঘটনা নিহত ২, আহত-৮

গাজীপুর মহানগরীর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ির থানার বাইমাইল এলাকায় চাকা ফেটে সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৪ আগস্ট) সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম।

তিনি জানান, শুক্রবার (৪ আগস্ট) একটি হাইয়েস মাইক্রোবাস করে চালকসহ কয়েকজন বন্ধু গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকা‌ থেকে কিশোরগঞ্জের নিকলির উদ্দেশ্য যাচ্ছিল। তাদের বহনকারী মাইক্রোবাসটি পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাইনবোর্ড বাইমাইল এলাকায় পৌঁছলে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দাঁড়ানো কভার্ডভ্যান ও সড়ক বিভাজকের সাথে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা চালকসহ ১০জন আহত হয়। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাদের দুইজনের মরদেহ ওই দুই হাসপাতালে আছে, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম – পরিচয় জানা যায়নি। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com