বুধবার, ২৪ Jun ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
ভালোবেসে বিয়ে করে সংসার গড়লেও মনের মিল না হওয়ায় ভাঙনের শঙ্কায় চিত্রনায়ক শরীফুল রাজ ও পরীমনি দম্পতির জীবন। ঘরে নতুন অতিথির আগমনেও এক হতে পারছেন না এই তারকা দম্পতি। বর্তমানে রাজ ও পরীমনি আলাদা বসবাস করছেন। মাঝে মধ্যেই তাদের দূরত্বের বিষয়টি মাথা চাড়া দিয়ে উঠছে। বারবার খবরের শিরোনাম হচ্ছে রাজ-পরীর সংসার জীবনের টানাপোড়েনের ঘটনা। তাদের মনোমালিন্য প্রকাশের পর থেকেই রাজকে পাত্তা না দিয়ে একলা পথেই চলছেন পরী। নিজের ব্যক্তিগত জীবন তো বটেই ছেলে রাজ্যর কোনো বিষয়েও রাজকে পাশে রাখছেন না এই নায়িকা। পারিবারিক নানা আয়োজনেও নেই দুজনের প্রাণোচ্ছল উপস্থিতি। ১০ জুলাই ছিল তাদের পুত্র রাজ্যর ১১ মাস পূর্তি অনুষ্ঠান।
বরাবরের মতো এবারও পরীমনি আনুষ্ঠানিকভাবে কেক কেটেছেন। রাজ্যর প্রতিবারের মাস পূর্তি উদযাপনে শরীফুল রাজ উপস্থিত থাকতেন সঙ্গত কারণেই। তবে রাজকে ছাড়া রাজ্যর ১১ মাস পূর্তি উদযাপন হয়েছে। পরীমনি রাজ্যর ১১ মাস পূর্তির উদযাপন করে যথারীতি সেই ছবি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে, রাজ্যর ১১ মাস পূর্তির কেক কাটার সময় পরীমনির সঙ্গে ছিলেন তার নানাভাই। এই ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে পরীমনি-রাজের ভক্ত-অনুরাগীদের রাজ্যকে শুভ কামনা জানানোর পাশাপাশি নানা মন্তব্য উঠে এসেছে।