সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
ভবনের ছয়তলা থেকে পড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত নওরীন নুসরাত বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ডিবেটিং সোসাইটির সভাপতি ছিলেন।
মঙ্গলবার (০৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী নামাবাজারের পাশে বিজয়নগর রোডে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি সাহিদা আখতার।
তিনি জানান, নওরীনের পারিবারিক সূত্রে জানতে পেরেছি সে তার স্বামীর সঙ্গে ঢাকাতে থাকতো। যতটুকু জানতে পেরেছি সেখানে ৬ তলা থেকে পড়ে মারা গেছে। নওরীনের মৃত্যুতে আমরা শোকাহত। তার আগে থেকেই মেন্ট্রাল স্ট্রেস ছিলো।
জানা গেছে, গত ২১ জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন নওরীন নুসরাত। বিয়ের পর স্বামী ইব্রাহীম খলিলের সঙ্গে ঢাকা সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী নামাবাজারের পাশে আব্দুর রহিমের মালিকানাধীন বাড়িতে থাকতেন নওরীন। সেখানেই তার মৃত্যুর ঘটনা ঘটে।
কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিলো। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তার সহপাঠীরা। এদিক নওরীনের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।