বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এখনো উজ্জ্বল আজিজুল হাকিম

মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা আজিজুল হাকিম বর্তমানে ওয়েবফিল্ম/ওয়েবসিরিজেও সম্পৃক্ত হয়ে আলো ছড়াচ্ছেন। এক সময়ের উজ্জ্বল তারকা আজিজুল হাকিম ওটিটি পস্ন্যাটফর্মেও তারুণ্যের ঝলক দেখানো গতির সঞ্চার করেছেন। এই যেমন- ভিকি জাহেদের দ্য সাইলেন্স ওয়েব সিরিজটির কথাই ধরা যাক। দুর্দান্ত গতিসমৃদ্ধ এ সিরিজের মাধ্যমে তিনি যেন এটাই জানান দিয়ে রাখলেন অভিনয়ের ক্ষেত্রে তিনি এখনো আগের মতোই সিরিয়াস।

দেশের টিভি নাটকে অভিনয় করে যে স্বল্প ক’জন অভিনেতা তারকা দু্যতি ছড়িয়েছেন তাদের অন্যতম। আজিজুল হাকিম। তিনি এমন একজন অভিনেতা যিনি নায়কের চরিত্রে খুব বেশি অভিনয় না করেও পার্শ্ব চরিত্রের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন। তার সময়ের যারা নায়ক চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছিলেন, তাদের নামের সঙ্গে আজিজুল হাকিমের নামও চলে আসত অনায়াসে। কখনো কখনো আলোচনায় বেশি উচ্চারিত হতে দেখা গেছে তার নাম।

বর্তমানে তার অভিনয় জীবন কেমন যাচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে আজিজুল হাকিম বলেন, ‘এখন আমি নিয়মিতই অভিনয় করছি। বর্তমানে কয়েকটি চলতি ধারাবাহিক নাটকের সঙ্গে আছি। যেগুলো মাছরাঙা, আরটিভিসহ বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার চলছে। ইতোমধ্যে ওটিটিতে আমার ওয়েব সিরিজ ভিকি জাহিদের দ্য সাইলেন্স প্রচারিত হয়েছে। এ ছাড়া নতুন দু’টি পূর্ণদৈর্ঘ্য সিনেমায় কাজের জন্যও চুক্তিবদ্ধ হয়েছি। কাজ চলছে মিশুক মনির ‘দেয়ালের দেশ’ নামে একটি সরকারি অনুদানের সিনেমার। সবমিলিয়েই এখন একটা সুখকর সময় যাচ্ছে আমার।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com