সোমবার, ২২ Jun ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাজ্জাজ সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন সিনিয়র সহ-সভাপতি ও রাইসা মাহবুব সহ-সভাপতি পদে নির্বাচিত

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র ২০২৩-২০২৫ মেয়াদে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন বোর্ড এর তত্তাবধায়নে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্স’র সভা ০৮ আগস্ট ২০২৩ ইং সকাল ১১.০০ টায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোঃ নুরুন নেওয়াজ, সদস্যদ্বয় মোহাম্মদ আলী চৌধুরী ও ওয়াহিদ আলম এবং নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান সরওয়ার হাসান জামিল। উক্ত সভায় নির্বাচন বোর্ডের তত্ত¡াবধানে নবনির্বাচিত পরিচালক এ. কে. এম. আক্তার হোসেন’র পরিচালনায় নবনির্বাচিত পরিচালকমন্ডলী থেকে প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত পরিচালকমন্ডলী বর্ণিত সভায় সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করেন। উক্ত নির্বাচনে ওমর হাজ্জাজ সভাপতি, তরফদার মোঃ রুহুল আমিন সিনিয়র সহ-সভাপতি ও রাইসা মাহবুব সহ-সভাপতি নির্বাচিত হন। বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ ইং শেষে নবনির্বাচিত পর্ষদ দায়িত্ব গ্রহণ করবেন।

নব-নির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজ’র সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তঃ

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৩-২০২৫ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন রিলায়েন্স ইন্টারন্যাশনাল’র স্বত্বাধিকারী ওমর হাজ্জাজ। তিনি ২০১৯-২০২১ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি, ২০১৭-২০১৯ মেয়াদে চিটাগাং চেম্বারের পরিচালক হিসেবেও অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ওমর হাজ্জাজ ২০১৭-২০১৯ মেয়াদকালে চিটাগাং চেম্বারের আইসিটি বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ’র তৃতীয় সন্তান ওমর হাজ্জাজ ১৯৯২ সালে চট্টগ্রাম নগরীর বন্দর থানার গোসাইলডাঙ্গাস্থ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মালয়েশিয়া সানওয়ে ইউনিভার্সিটি থেকে কমিউনিকেশন্স এন্ড ম্যাস মিডিয়া স্টাডিজ থেকে সম্মান ডিগ্রী অর্জন করেন। ওমর হাজ্জাজ জিডি হার্বার সার্ভিস এবং গেøাব ইঞ্জিনিয়ারিং’র ম্যানেজিং পার্টনার, রিলায়েন্স এ্যাসেট্স্ এন্ড ডেভেলাপমেন্টস (বিডি) লিঃ, রিলায়েন্স শিপইয়ার্ড লিঃ এবং চট্টগ্রাম আবাহনী লিঃ’র পরিচালক। এছাড়া তিনি সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সেবামূলক বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত।

নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন’র সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তঃ

দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ব্যবসায়ী, সাইফ পাওয়ারটেক লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৩-২০২৫ মেয়াদের জন্য পুনরায় সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছে। তিনি চিটাগাং চেম্বারের ২০২১-২০২৩ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি, ২০১৯-২০২১ মেয়াদে সহ-সভাপতি এবং ২০১৭-২০১৯ মেয়াদে পরিচালক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, তরফদার মোঃ রুহুল আমিন যশোরের কোতোয়ালী থানার ফতেহপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ই-ইঞ্জিনিয়ারিং লিঃ, সাইফ প্লাষ্টিক এন্ড পলিমার ইন্ডাষ্ট্রিজ লিঃ, সাইফ পোর্ট হোল্ডিংস লিঃ, সাইফ ইলেক্ট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং লিঃ, ম্যাক্সন পাওয়ার লিঃ, সাইফ গেøাবাল স্পোর্টস লিঃ ও বøু-লাইন কমিউনিকেশন্স লিঃ’র চেয়ারম্যান এবং সাইফ পোল্ট্রি ফার্মস’র স্বত্বাধিকারী। তিনি ২০২১-২০২৩ মেয়াদে চিটাগাং চেম্বারের পোর্ট এন্ড শিপিং বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির ডাইরেক্টর ইনচার্জ এবং একই মেয়াদে পলিসি স্ট্যান্ডিং সাব-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

নব-নির্বাচিত সহ-সভাপতি রাইসা মাহবুব’র সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তঃ

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাইসা এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী রাইসা মাহবুব। তিনি এফবিসিসিআই-এর নবনির্বাচিত সভাপতি এবং চিটাগাং চেম্বারের বর্তমান সভাপতি মাহবুবুল আলম’র দ্বিতীয় সন্তান। তিনি চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৯-২০২১ মেয়াদকালে চিটাগাং চেম্বারের উইম্যান এন্ট্রাপ্রিনারশীপ ডেভেলাপমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির কো-কনভেনর এবং গত ২০২১-২০২৩ মেয়াদে চিটাগাং চেম্বারের উইম্যান এন্ট্রাপ্রিনারশীপ ডেভেলাপমেন্ট বিষয়ক স্ট্যান্ডিং সাব-কমিটির কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনে আলস্টার ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা ছাড়াও তিনি এ্যাকুয়া ফুডস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক, টু স্পুন রেস্টুরেন্ট এবং রাইসা মাহবুব ব্রাইডস এন্ড মেইডেন’র স্বত্বাধিকারী। এছাড়াও তিনি চিটাগাং উইম্যান চেম্বারের বর্তমান পরিচালক।

উল্লেখ্য, চেম্বারের পরিচালকমন্ডলী নির্বাচনের লক্ষ্যে ১৫ জুন ২০২৩ ইং তারিখে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর ২০২৩ ইং চেম্বার পরিচালক পর্ষদ নির্বাচনের সময় নির্ধারিত ছিল। কিন্তু মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা অর্থাৎ ০৬ আগস্ট বিকেল ৩.০০ টায় অর্ডিনারী ক্যাটাগরীতে ১২টি পদের বিপরীতে ১২জন প্রার্থী, এসোসিয়েট ক্যাটাগরীতে ৬টি পদের বিপরীতে ৬জন, টাউন এসোসিয়েশন গ্রæপে ৩টি পদের বিপরীতে ৩জন এবং ট্রেড গ্রæপে ৩টি পদের বিপরীতে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন যা যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন কর্তৃক বৈধ বলে গৃহীত হয়। ফলে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় ২৪ জন পরিচালকই বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। এতে করে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র ২০২৩-২০২৫ মেয়াদে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন বোর্ড এর তত্ত¡াবধানে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্স’র সভার মাধ্যমে এই প্রেসিডিয়াম নির্বাচন সম্পন্ন হয়। বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত অন্যান্য পরিচালকবৃন্দ হচ্ছেন-প্যাসিফিক জিন্স লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, সিলভার সিন্ডিকেট’র স্বত্বাধিকারী এ. কে. এম. আক্তার হোসেন, এ. এস. শিপিং লাইন্স’র স্বত্বাধিকারী অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জে.এন. শিপিং লাইন্স’র স্বত্বাধিকারী জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), আর.এস.বি. ইন্ডাস্ট্রিয়াল লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, নাহার পোল্ট্রি লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ রকিবুর রহমান (টুটুল), হোসেন ফিশারিজ’র স্বত্বাধিকারী মাহফুজুল হক শাহ, গোল্ডেন কন্টেইনার্স লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক বেনাজির চৌধুরী (নিশান), আর.এম. এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মোঃ আলমগীর পারভেজ, পাওয়ারবাংলা কর্পোরেশন’র স্বত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, সিপিডিএল লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, ফোর এইচ এ্যাপারেলস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিল, মডার্ন হ্যাচারী লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান চৌধুরী, চয়েস মোটরস’র স্বত্বাধিকারী মাহবুবুল হক, পিএইচপি মোটরস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আক্তার পারভেজ, আজাদ সিন্ডিকেট’র স্বত্বাধিকারী মোঃ রেজাউল করিম আজাদ, এফ.এ. ট্রেডিং’র স্বত্বাধিকারী মোহাম্মদ আদনানুল ইসলাম, এম. এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী মোহাম্মদ মনির উদ্দিন, সেরি মেচান ট্রাভেল’র স্বত্বাধিকারী আখতার উদ্দিন মাহমুদ, অর্কিড ট্রেডিং’র স্বত্বাধিকারী মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্পেকট্রাম সলিউশন্স’র স্বত্বাধিকারী ওমর মুক্তাদির।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com