বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে পরীমনির ছেলের জন্মদিন পালন

প্রায় এক বছর আগ থেকে পরিকল্পনা। সময়ের আলোচিত চিত্র নায়িকা পরীমণি সেই পরিকল্পনার বাস্তবায়ন করছেন বৃহস্পতিবার সন্ধ্যায়। ১০ আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় তারকা দম্পতি পরীমনি ও রাজের সন্তানের জন্ম দিন। অবশ্য এই অনুষ্ঠানে দেখা যায়নি জনপ্রিয় অভিনেতা শরিফুল রাজকে।

জানা যায়, গতকাল ১০ আগস্ট এক বছর পূর্ণ হয়েছে পরীমণি ও শরিফুল রাজের সন্তান রাজ্যের। বিশেষ দিনটি উদযাপনে কোনো কার্পণ্য করেননি অভিনেত্রী। যেখানে যা লাগে তাই দিয়ে রঙিন করে তুলেছিলেন ছেলের জন্মদিন। জানেন কি সন্তানের এই জন্মদিন উদযাপনে কত খরচ হয়েছে পরীমণির?

সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন, ১৪ লাখ ৮০ হাজার টাকা খরচ হয়েছে রাজ্যের জন্মদিনে। তিনি বলেন, ‘আমি অনেক কষ্ট করে এটি জোগাড় করেছি। এই অনুষ্ঠানের জন্য রাজ্যের বাবা পাশে থাকলে এত কষ্ট নিতে হতো না আমাকে।’

মোটা অংকের এই টাকা যোগাড় করা প্রসঙ্গে পরী বলেন, ‘রাজ্যের প্রথম জন্মদিন পালন করার উদ্দেশ্যে প্রতি মাসেই একটি পরিমাণ টাকা জমিয়েছি আমি। সেই টাকা দিয়ে আজ বাবুর জন্মদিন পালন করছি। রাজ্যের জন্মের পর থেকেই এই উদ্যোগ নিয়েছিলাম। প্রথম দিকে রাজ্যের বাবাও যুক্ত ছিল এই উদ্যোগের সঙ্গে, কিন্তু পরে তো যা হওয়ার তাই হলো। সে চলে গেল। বাবুর প্রথম জন্মদিনটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। কিন্তু পরিপূর্ণভাবে সেটি আর হলো না।’

রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বসেছিল রাজ্যের জন্মদিনের আসর। রাত সাড়ে নয়টায় ছেলেকে নিয়ে অনুষ্ঠানে হাজির হন পরীমণি। ঢাকাই সিনেমার তারকাদের পাশাপাশি অভিনেত্রীর আত্মীয়স্বজনও হাজির হন জমকালো এই আয়োজনে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com