বুধবার, ২৪ Jun ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দুই সন্তানের প্রতি আমার সমান ভালোবাসা : শাকিব খান

বাংলাদেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। এবারের কোরবানির ঈদের তার অভিনীতি ছবি প্রিয়তমা ছবিটি রেকর্ড আয় করে। বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড করে ছবি। অন্যদিকে ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে ছবির নায়ক শাকিব খান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তাই তার মন্তব্য কিংবা দেখা পাননি ভক্তরা। আজ বৃহস্পতিবার সকালে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। আর বিমানবন্দরে খোলামেলা কথা বলেছেন। নিজের ছবি ও অন্য প্রসঙ্গে।

জানা যায়, আমেরিকা থেকে ঢাকায় ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ‘প্রিয়তমা’র সাফল্যের পর এবার দিলেন নতুন সিনেমার খবর। জানালেন, সন্তানের প্রতি তার অন্য রকম ভালোবাসার কথাও।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন শাকিব খান। মুখোমুখি হন গণমাধ্যমের।

প্রায় মাস খানেক পর ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এজন্যই বিমানবন্দরের ভিআইপি গেটে গণমাধ্যম কর্মীদের সাথে অপেক্ষায় ছিলেন শাকিবের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও। শাকিবকে বিমানবন্দরে রিসিভ করতে আসেন প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান, চলচ্চিত্র পরিচালক তপু খান ও অনন্য মামুন।

সকাল সাড়ে দশটার দিকে ঢাকায় পৌঁছে ভিআইপি গেট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব। জানান, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানেই প্রিয়তমা চলছে সবখানে ভালো ব্যবসা করছে এই সিনেমা।

গত মাসে বড় সন্তান আব্রামকে নিয়ে আমেরিকায় সময় কাটিয়েছিলেন শাকিব খান। জানালেন, সমানে আরেক সন্তান শেহজাদকে সময় দেবেন। কারণ- সন্তানরা বাবার কাছে সবাই সমান।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, আব্রাম-শেহজাদ দুই সন্তানের জন্য আমার সব সময় ভালোবাসা আছে। আব্রামকে সুন্দর মেমোরি দেয়ার চেষ্টা করেছি। আগামীতে শেহজাদও যাবে। তার প্রতিও আমার সমান ভালোবাসা থাকবে।

এর আগে, গত ৪ জুলাই রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন শাকিব খান। গত ঈদে ‘প্রিয়তমা’ মুক্তির পরেই অবকাশ যাপনে যান এ নায়ক। দ্রুতই নতুন সিনেমার কাজ শুরু করবেন তিনি। শাকিব প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করবেন বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com