রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমির ৫৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন সমাপ্ত

আজ ১৩ আগস্ট বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর লালমাই অডিটোরিয়ামে দুই দিন ব্যাপী একাডেমির ৫৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন সমাপ্ত হয়েছে।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন । প্রধান অতিথি তাঁর বক্তৃতা বলেন, বার্ড বাংলাদেশের পল্লী উন্নয়নে পথিকৃতের ভূমিকা পালন করেছে। বার্ডের পরীক্ষামূলক প্রকল্পগুলো সারা বাংলাদেশে জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে। আধুনিক কৃষি বিপ্লবে অতীতের মতো বার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বার্ড-এর গবেষণা সামর্থ্য বৃদ্ধি করতে পরামর্শ প্রদান করেন।

সম্মেলনের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব হারুন-অর-রশিদ মোল্লা।সভাপতি বলেন, দেশের উন্নয়নের জন্য আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সরকারের গৃহীত কর্মসূচীগুলো বাস্তবায়নের জন্য সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এছাড়াও বার্ষিক পরিকল্পনা সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী বার্ড আগামী অর্থবছরে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ২৩০ টি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করবে। গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে বার্ড আগামী অর্থবছরে ৬ টি গবেষণাকর্ম সম্পন্ন করবে। । এছাড়া বার্ড-এর রাজস্ব বাজেটের অধীনে আগামী অর্থবছরে ১৮টি প্রায়োগিক গবেষণা বাস্তবায়িত হবে ।

সম্মেলন-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আবদুল্লাহ আল মামুন, পরিচালক (প্রশিক্ষণ )। উক্ত সম্মেলনে আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. শেখ মাসুদুর রহমান, পরিচালক (পল্লী শিক্ষা ও সমাজ উন্নয়ন)। সহযোগী আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব ফরিদা ইয়াসমিন, উপ-পরিচালক (গবেষণা) ও সহকারী আহবায়ক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন জনাব ফারুক হোসেন, সহকারী পরিচালক (ক্রীড়া)। বার্ডের বিগত বছরের প্রশিক্ষণ, গবেষণা, প্রায়োগিক গবেষণা, নীতিগত অনুশীলন ও প্রচার সংক্রান্ত বহুমাত্রিক কার্যাবলী পর্যালোচনা, আগামী বছরের কর্মপরিকল্পনা গ্রহণ এবং কর্মকৌশল নিরূপনের লক্ষ্যে এ সম্মেলন আয়োজিত হয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ ও প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও নাগরিক সম্প্রদায় এবং একাডেমিক ও গবেষণাধর্মী, প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও সমবায় সংগঠনসমূহের মোট ১১০ জন প্রতিনিধিগণ এ জনগুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করে পল্লীর দরিদ্র জনগোষ্ঠীর জন্য গৃহীত বার্ডের কার্যক্রম সম্পর্কে তাঁদের মূল্যবান অভিমত ও পরামর্শ প্রদান করে থাকেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com