সোমবার, ২২ Jun ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের তারিখ জানালেন ওবায়দুল কাদের

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দক্ষিণ এশিয়ার প্রথম বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের তারিখ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি জানান, আগামী ২ সেপ্টেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (কাওলা) থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন হবে।

এরপর আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হবে এবং অক্টোবরের মাঝামাঝিতে ঢাকার প্রথম মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বর্ধিত অংশের উদ্বোধন হবে।

সোমবার (১৪ আগস্ট) বনানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।’

সেতুমন্ত্রী বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর পথচারী ও বাইসাইকেল চলবে না। আপাতত মোটরসাইকেলও চলাচল করবে না।’

ওবায়দুল কাদের জানান, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট ব্যয় আট হাজার ৯৪০ কোটি টাকা। দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৫ শতাংশ। প্রকল্পটি আগামী বছরের ২ জুন শেষ হবে। এয়ারপোর্ট থেকে ফার্মগেট মেইন লাইনের দৈর্ঘ্য ১১.৫ কিলোমিটার। এতে মোট ১৫টি র‌্যাম্প রয়েছে। এর মধ্যে ১৩টি র‌্যাম্প উন্মুক্ত। গাড়ির গতিসীমা ৬০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে৷ এয়ারপোর্ট থেকে ফার্মগেট পর্যন্ত আসতে সময় লাগবে ১০ মিনিট।

ওবায়দুল কাদের আরও বলেন, আগামী ২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু ট্যানেল উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেলের উদ্বোধন করবেন। এছাড়া অক্টোবরের মাঝামাঝি সময়ে মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com