সোমবার, ২২ Jun ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সর্বজনীন পেনশন ব্যবস্থা আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সর্বজনীন পেনশন ব্যবস্থা গত রোববার থেকে চালু হলেও আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে সকাল ১০টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। সেই অনুষ্ঠানে গোপালগঞ্জ, বাগেরহাট, রংপুর জেলা ও সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও ভার্চুয়ালি যুক্ত হবেন।

সর্বজনীন পেনশন কর্মসূচি এমনভাবে করা হচ্ছে, যাতে দেশের ১৮ থেকে ৫০ বছর বয়সী সব নাগরিকই এ ব্যবস্থার আওতায় আসতে পারেন এবং ৬০ বছর বয়স থেকে তারা আজীবন পেনশন পাবেন। শুরুর দিকে চিন্তা না থাকলেও পরে ৫০ বছরের বেশি বয়সীদেরও পেনশন কর্মসূচির আওতায় রাখার সুযোগ তৈরি করা হয়েছে। তারা টানা ১০ বছর চাঁদা দেয়ার পর পেনশন সুবিধা পাবেন। পেনশন স্কিমে অংশগ্রহণকারীকে অনলাইনে নিবন্ধন করতে হবে। এক্ষেত্রে প্রত্যেককে একটি ইউনিক আইডি নম্বর দেয়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত রোববার ‘সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা-২০২৩’ জারি করা হয়। বিধিমালায় উল্লেখ করা হয়েছে, প্রতিটি স্কিমের বিপরীতে নির্ধারিত পরিমাণ চাঁদা দেয়া সাপেক্ষে মাসিক পেনশনের প্রাপ্যতা অর্জিত হবে। ১৮-৫০ বছর বয়সী জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) সব নাগরিকই পেনশন স্কিমে নিবন্ধিত হতে পারবেন। অবশ্য বিশেষ বিবেচনায় ৫০ ঊর্ধ্ব নাগরিকও এ স্কিমে যুক্ত হতে পারবেন। এক্ষেত্রে নিরবচ্ছিন্ন এক বছর চাঁদা দেয়ার পর যে বয়সে উপনীত হবেন, তার থেকে আজীবন পেনশন প্রাপ্য হবেন। কোন স্কিমে এবং কী পরিমাণ চাঁদা দিলে মাসিক কত টাকা করে পেনশন পাবেন, সেটাও উল্লেখ রয়েছে বিধিমালায়। প্রবাসী বাংলাদেশীদের এনআইডি না থাকলে পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে পারবেন। তবে স্বল্প সময়ের মধ্যে এনআইডি নিয়ে জমা দিতে হবে।

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা তফসিলি ব্যাংকে চাঁদা জমা দেয়া যাবে। জরিমানা ছাড়া পরবর্তী এক মাসের মধ্যে চাঁদা দেয়া যাবে। তবে এর বেশি সময় অতিবাহিত হলে প্রতিদিনের জন্য গুনতে হবে ১ শতাংশ হারে বিলম্ব ফি। পরপর তিন মাস চাঁদা দিতে ব্যর্থ হলে পেনশন হিসাব স্থগিত হয়ে যাবে। সব বকেয়া পরিশোধ না হলে তা আর সচল হবে না।

চাঁদাদাতা নিজের এবং পরিবারের প্রয়োজনে চিকিৎসা, গৃহনির্মাণ, গৃহ মেরামত এবং সন্তানদের বিয়ের জন্য তহবিলে জমাকৃত অর্থের ৫০ শতাংশ ঋণ হিসেবে তুলতে পারবেন। তা নির্ধারিত ফিসহ সর্বোচ্চ ২৪ কিস্তিতে পরিশোধ করতে হবে, যা তার হিসাবে জমা হবে। একটি ঋণ চলমান থাকতে নতুন করে ঋণ নেয়া যাবে না।

কোনো স্কিমের চাঁদাদাতা পেনশনে থাকাকালে তার বয়স ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে মারা গেলে, তার নমিনি বা উত্তরাধিকারীরা ৭৫ বছর হওয়া পর্যন্ত অবশিষ্ট মাসের জন্য মাসিক পেনশন পাবেন। কোনো চাঁদাদাতা মাসিক পেনশন প্রাপ্যতা অর্জিত হওয়ার আগে মারা গেলে, তার নমিনি বা অবর্তমানে উত্তরাধিকারী মুনাফাসহ জমাকৃত অর্থ ফেরত পাবেন।

এ বিষয়ে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা বলেন, ‘প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সর্বজনীন পেনশন স্কিল উদ্বোধন করবেন বৃহস্পতিবার সকালে। সেদিন থেকেই আমাদের অনলাইন প্লাটফর্মে প্রবেশ করে নিবন্ধন করা যাবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com