বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নড়াইলে মদ্যপ অবস্থায় গায়ক নোবেলের ভিডিও ভাইরাল

বিতর্ক যেন পিছু ছাড়ছে না সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেলের। সম্প্রতি মদ্যপ অবস্থায় তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ভিডিওটি নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া এলাকায় ধারণ করা। মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে গত ১৭ আগস্ট রাত সাড়ে ৭টার দিকে কালিয়া উপজেলার বড়দিয়া বিদ্যুৎ অফিস এলাকায় দুর্ঘটনায় পড়েন নোবেল। এ সময় অল্পের জন্য বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পান তিনি।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের মাতলামির কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। নোবেলের এমন কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে নিন্দার ঝড়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মারফত প্রতিবেদকের হাতে আসা এক মিনিট চার সেকেন্ড ও ১৬ সেকেন্ডের দুইটি ভিডিওতে দেখা যায়, নোবেল মদ্যপ অবস্থায় অসংলগ্ন কথাবার্তা বলছেন এবং বিভিন্ন রকম হাস্যকর মন্তব্য করছেন। পরে স্থানীয়রা নোবেলকে প্রাথমিক সেবা দিয়ে কিছুটা স্বাভাবিক করে তার বন্ধুদের সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশে পাঠিয়ে দেন।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী (নাম প্রকাশে অনিচ্ছুক) ডেইলি বাংলাদেশকে বলেন, ১৭ আগস্ট সন্ধ্যার পর আমার বাড়ির সামনের সড়কের পাশে মোটরসাইকেল পার্কিং করে বাড়ির ভেতরে ঢুকছিলাম। তখন মোটরসাইকেল পড়ে যাওয়ার শব্দ শুনে দৌড়ে যাই। সামনে এগিয়ে গিয়ে দেখি মোটরসাইকেলসহ একজন পড়ে আছে। তার মুখ দেখে চিনতে পারি তিনি গায়ক নোবেল। তারপরও সে এলোমেলোভাবে বলেন, আমি গোপালগঞ্জের গায়ক নোবেল। বোঝা যাচ্ছিল তিনি ড্রিংকস করেছেন।নোবেলকে এ অবস্থায় দেখে সত্যি আমি বিস্মিত হই!

স্থানীয় বড়দিয়া গ্রামের নাইম মোল্লা বলেন, আমরা নোবেলের বিষয়টি দেখে অবাক হয়েছি। তবে স্থানীয় যুবকরা তাকে প্রাথমিক সেবা দিয়ে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। গায়ক নোবেল মদ খেয়ে আমাদের এলাকায় আগেও এসেছিলেন।

স্থানীয় বাসিন্দা রিমন মোল্লা জানান, গায়ক নোবেল কালিয়া উপজেলার বাগুডাঙ্গায় ফুফু বাড়ি বেড়াতে এসেছিলেন। বাগুডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি বিকেল ৩টার দিকে উপস্থিত হয়ে খালি গলায় একটি গান গেয়েছিলেন। সাড়ে ৩টার দিকে বেরিয়ে যাওয়ার আগে তিনি ছোট ছেলে-মেয়েদের আবদারে সেলফিও তোলেন। পরে কোথায় যান তা আমার জানা নেই।

এ বিষয়ে নোবেলের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, কিছুদিন পূর্বে অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না গিয়ে প্রতারণার অভিযোগে গায়ক নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬ এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম। এ মামলায় গ্রেফতার হন তিনি। পরে গত ২২ মে প্রতারণার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় গায়ক নোবেলের জামিন মঞ্জুর করেন।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই নড়াইলে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে মদ্যপ অবস্থায় অসংলগ্ন কর্মকাণ্ড করে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com