রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লক্ষ্মীপুরে সাবেক এমপি, নাটোরে রূপপুর প্রকল্পের কর্মী নিহত

লক্ষ্মীপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্লাহ (৭৩) নিহত হয়েছেন। গতকাল বেলা ৩টার দিকে জেলা শহরের আলীয়া মাদ্রাসার সামনে সড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ উল্লাহ জেলা শহরের ১০ নং ওয়ার্ডের দক্ষিণ মজুপুর গ্রামের মৃত আক্কাস মিয়া হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে মোহাম্মদ উল্লাহ আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে তার আত্মীয় তোফাজ্জল হোসেনের বাড়িতে দাওয়াত খেতে যান। দুপুরের খাবার শেষে বেলা ৩টার দিকে বাড়ি ফেরার উদ্দেশ্যে হেঁটে মাদ্রাসাসংলগ্ন ঢাকা-রায়পুর সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি সড়কের ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মোহাম্মদ উল্লাহ ১৯৭৭-১৯৮১ সাল পর্যন্ত লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান, ১৯৮৬-১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও ১৯৮২-১৯৮৯ সাল পর্যন্ত জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তিনি জেলা জাতীয় পার্টির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। ১৯ আগস্ট অনুষ্ঠিত জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি সভাপতিত্ব করেন।

এদিকে নাটোরের লালপুরে প্রাইভেটকারের চাপায় হারুন অর রশিদ (৪১) নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের এক কর্মী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের লক্ষ্মীপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মোটরসাইকেলের আরোহী ছিলেন। নিহত হারুন লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের গৌরীপুর গ্রামের বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com