রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আদিয়া খাতুন (২৩) নামে এক নারীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫ নম্বর রোহিঙ্গা শিবিরে ডি-৬ ব্লকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত নূর কামাল রোহিঙ্গা শিবিরে চায়ের দোকান চালাতেন। স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়েছেন তিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজারে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আলুখালী ২৫ নম্বর রোহিঙ্গা শিবিরের হেড মাঝি নুরুল আমিন বলেন, নিজের দোকান থেকে হঠাৎ করে ঘরে যান নূর কামাল। পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নূর উত্তেজিত হয়ে তার স্ত্রী আদিয়া খাতুনের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয়রা নূর কামালকে পালিয়ে যেতে দেখে তার ঘরে যায়। সেখানে রক্তাক্ত অবস্থায় আদিয়াকে দেখতে পেয়ে রোহিঙ্গা শিবিরে আইআরসি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আদিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com