রবিবার, ২৮ Jun ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
রাতভর ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের পাহাড় ধসে বাবা-মেয়ের করুণ মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুইজন।
রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে ষোলশহর আইডব্লিউ কলোনির ভিতরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. সোহেল (৩৫) ও বিবি জান্নাত (৭ মাস)।
বায়েজিদ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা জানিয়েছেন, খবর পেয়ে ষোলশহর এলাকায় গিয়ে ৪ জনকে মাটি চাপা পড়া অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। আহত দুজনের নাম জানা যায়নি। হাসপাতালে নেওয়ার পর চারজনের মধ্যে দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।