সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশ-নেপাল সঞ্চালন লাইন বসাতে চায় সরকার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘সরকার বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি সঞ্চালন লাইন নির্মাণ করতে চায়। আমরা বাংলাদেশ থেকে নেপালে সঞ্চালন লাইন বসাতে চাই, যাতে শীতকালে নেপালে বিদ্যুৎ রফতানি করতে পারি। এর বাইরে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি প্রায় চূড়ান্ত।’

বিশ্বব্যাংক পরিচালিত চলমান ও আসন্ন প্রকল্পের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের দক্ষিণাঞ্চলে একটি পাওয়ার হাব তৈরি করা হচ্ছে, যাতে ট্রান্সমিশন লাইন ও স্মার্ট গ্রিডের জন্য অর্থের প্রয়োজন হয়। বিদ্যুৎ খাতে বিনিয়োগের প্রয়োজন। বায়ুবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে উইন্ড ম্যাপিং সম্পন্ন হয়েছে। নবায়নযোগ্য উৎস থেকে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের অনুমোদন দেয়া হয়েছে।’

নতুন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের চেষ্টা চলছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ‘আমরা চাই বিশ্বব্যাংক আরো বড় পরিসরে আমাদের পাশে থাকুক।’

জবাবে বিশ্বব্যাংকের পরিচালক বলেন, ‘আমি বাংলাদেশের সঙ্গে বিভিন্ন প্রকল্পে কাজ করতে চাই। জ্বালানি নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা এবং বেসরকারি খাতের অর্থায়ন সমর্থন করা যেতে পারে।’ তিনি গ্যাস প্রিপেইড মিটারিং প্রকল্পের কাজ দ্রুত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

বৈঠকে তারা কৌশলগত নীতি সংলাপ, ভবিষ্যৎ ব্যস্ততা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের পোর্টফোলিও সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল আলম, বিশ্বব্যাংকের এনার্জি প্র্যাকটিস ম্যানেজার সাইমন জে স্টলপ, বিশ্বব্যাংকের অপারেশন ম্যানেজার গেইল মার্টিন প্রমুখ আলোচনায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com