সোমবার, ২২ Jun ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সাথে জাপানের সুমিতোমো কর্পোরেশনর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাত

জাপানের সুমিতোমো কর্পোরেশন’র টোকিওস্থ প্রতিনিধি নুরিইউকি হাতোরি (Noriyuki Hattori) ও বাংলাদেশ প্রতিনিধি শিনিছি নাগাতা (Shinichi Nagata) দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও এফবিসিসিআই’র সভাপতি মাহবুবুল আলম’র সাথে ২৭ আগস্ট সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় চিটাগাং চেম্বারের নবনির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজ, পরিচালক মোঃ রকিবুর রহমান (টুটুল), চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুকসহ সুমিতোমো কর্পোরেশন’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মাহবুবুল আলম বলেন-জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও অন্যতম উন্নয়ন সহযোগী। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের বড় বড় মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে জাপানী আর্থিক ও কারিগরি সহযোগিতায়। জাপানের সহযোগিতায় মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি দেশের অর্থনীতির গতি পরিবর্তনের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলকে রিজিওনাল হাবে পরিণত করবে। তিনি বাংলাদেশে জাপানী বিনিয়োগকারীদের এফবিসিসিআই ও চিটাগাং চেম্বারের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নবনির্বাচিত চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ প্রতিনিধিদলকে স্বাগতঃ জানিয়ে বলেন-বহির্বিশ্বের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি করতে গভীর সমুদ্র বন্দরের কোন বিকল্প নেই। এর মাধ্যমে চট্টগ্রাম ও মাতারবাড়ী দক্ষিণ এশিয়ার অন্যতম লজিস্টিক্স হাবে পরিণত হবে। তিনি মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের দ্বিতীয় ও তৃতীয় ফেইজের কাজ দ্রুত শেষ করতে সুমিতোমো কর্পোরেশন’র প্রতিনিধিদলকে আহবান জানান।

জাপানের সুমিতোমো কর্পোরেশন’র প্রতিনিধিরা বলেন-বর্তমানে বাংলাদেশে যেসব মেগা প্রকল্পের কাজ চলছে তা বাস্তবায়িত হলে পাল্টে যাবে বাংলাদেশের অর্থনীতি। মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের চ্যানেল নির্মাণসহ প্রথম ফেইজের সুমিতোমো কর্পোরেশন’র আওতাধীন ৯৫% কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে মাতারবাড়ী বন্দর জেটিতে প্রায় ৮০ হাজার মেট্রিক টনের কয়লা পরিবহনকারী জাহাজও ভিড়েছে। প্রকল্পের দ্বিতীয় ও তৃতীয় ফেইজের কাজ শেষ হলে এটি বাংলাদেশকে দক্ষিণ-এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটিতে পরিণত করবে। একই সাথে বাংলাদেশের বিভিন্ন বাস্তবায়নাধীন ও পরিকল্পনাধীন বিভিন্ন প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধিদল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com