রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি ও আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ময়মনসিংহের সাইবার ট্রাইবুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলায় খাইরুল ইসলাম ও ফারুক আহমেদসহ ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বাদী হয়ে মামলা করেছেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, আসামিরা অজ্ঞাতনামা। আসামিরা সাইবার ও ডিজিটাল নিরাপত্তা আইন অমান্যকারী প্রকৃতির লোক। তারা দীর্ঘদিন ধরে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে। গত ১৪ আগস্ট যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় মৃত্যুবরণকে কেন্দ্র করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অপমান করার অভিপ্রায়ে এবং বিভ্রান্তি ছাড়িয়ে মিথ্যা ও বানোয়াট মানহানিকর বক্তব্য, ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে ও আওয়ামী লীগের ভাবমূর্তি বা সুনাম ক্ষুন্ন করার অপপ্রচার চালায়।

অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, আজ মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনে সাইবার ট্রাইবুনাল আদালতে মামলা করা হয়েছে। মামলা নম্বর ৯৫/২০২৩।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com