বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্বামীর সঙ্গ উপভোগ করতে পারছেন না ফারিণ

তাসনিয়া ফারিণ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। ইদানিং তিনি বড় পর্দায়ও অভিনয়ে করেছেন। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় রয়েছেন তিনি। কারন দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ে করেছেন। মালদ্বীপে গিয়েছিন হানিমুনে। সমুদ্রের নীল জলে ভাসিয়ে গা। কয়েকদিনের সুখময় সময় কাটিয়ে ফিরেছেন দেশে। আর ব্যস্ত হয়ে পড়েছেনে নিজের কর্মে।

ফারিণ বিশেষ করে নেটিজেনদের কাছে বেশ পরিচিত। তাকে দেখা গেছে জনপ্রিয় বেশ কিছু সিরিজ এবং ওয়েব ফিল্মে।

জীবনের নতুন অধ্যায়ের অভিজ্ঞতা নিয়ে ফারিণ বলেন, জীবনে একটা বড় পরিবর্তন হয়েছে। তবে পরিবর্তনটা উপভোগ করার সময় পাইনি। কারণ শুটিং ব্যস্ততা ছিল। তার মাঝে কিছুদিন সময় নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা। এরপর আবার অস্ট্রেলিয়াতে চলে এসেছি। অর্থাৎ খুব ব্যস্ততার মাঝে আনুষ্ঠানিকতা সেরেই আমি আর আমার স্বামী যে যার কাজে যোগ দিয়েছি।

তিনি বলেন, আসলে কাজকে তো গুরুত্ব দিতে হবে। তাই দেরি না করে কাজ শুরু করেছি। আর দেশের বাইরে কাজ করা বেশ আনন্দদায়ক এবং একই সঙ্গে খুব রিফ্রেশিং। আমি অস্ট্রেলিয়া এসেছি শিহাব শাহিনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামে একটি ওয়েবফিল্মের শুটিং করতে। এটা আমার প্রথম অস্ট্রেলিয়া ভ্রমণ। এখানকার আবহাওয়া খুব সুন্দর। ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে সেসব জায়গা ঘুরতে যাচ্ছি।

সত্যি বলতে আমার জন্য একটু কঠিনই হচ্ছে। কারণ শুটিংয়ের মাঝে বিরতি দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা, তার পরপরই অস্ট্রেলিয়াতে চলে আসা সবকিছুই অতি দ্রুত ঘটেছে। সেভাবে চিন্তা করলে একটুও আরাম করার সময় পাইনি কিন্তু কাজের প্রতি ভালোবাসা আছে তাই এভাবে ব্যস্ত থাকতেও ভালো লাগে। কাজ নিয়ে আমার পরিবারের কখনই কোনো সমস্যা ছিল না। এমনকি আমার স্বামীও বরাবরই আমার কাজের ব্যাপারে ভীষণ সহযোগিতাপূর্ণ মনোভাব রেখেছে। তাই সব কিছুতেই মনোযোগ দিতে পারি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com