শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

বলিউড বাদশার রাণী কে এই নয়নতারা

আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে বহুল প্রতিক্ষীত বলিউড সিনেমা ‘জওয়ান’। মুক্তির আগেই নানা কারণে আলোচনার ঝড় উঠেছে চলচ্চিত্রটিকে ঘিরে। সিনেমার গান, টিজার ও নায়কের ন্যাড়া মাথার লুক এরইমধ্যে তুমুল আগ্রহের সৃষ্টি করেছে দর্শকের মাঝে। পাশাপাশি বেশ কয়েকটি নতুন সংযোজন ঘটেছে এই ছবিতে। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো দক্ষিণী সিনেমার নামজাদা পরিচালক ও তামিল চলচ্চিত্রে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অ্যাটলির নির্দেশনায় কাজ করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। পাশপাশি দক্ষিণী সিনেমার লেডি স্টার হিসেবে পরিচিতি পাওয়া নয়নতারার প্রথম বলিউড সিনেমা এটি।

এর আগে অ্যাটলির পরিচালনায় ‘বিজিল’ ও ‘রাজা রানি’তে অভিনয়ের পর এবার নয়নতারার হাতেখড়ি হচ্ছে শাহরুখের সঙ্গে। রজনীকান্তসহ দক্ষিনী চলচ্চিত্রের বিখ্যাত ও জনপ্রিয় তারকাদের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। এবার শাহরুখ খানের বিপরীতে তার বলিউড যাত্রা কেমন হবে, সেটাই এখন দেখার অপেক্ষা। যদিও মুক্তির আগে সিনেমার গান, টিজার, প্রচার-প্রচারণা ও বিভিন্ন দেশে অগ্রিম টিকিট বিক্রির যে বিরল ঘটনা ঘটেছে, তাতে অনেকটাই অনুমান করা যাচ্ছে কেমন করবে শাহরুখ-নয়নতারার ‘জওয়ান’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com