রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার (পহেলা সেপ্টেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টন থেকে র্যালি শুরু হওয়ার কথা। জুমার নামাজের পর র্যালিতে অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করেই নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। র্যালিপূর্ব সমাবেশে বক্তৃতা করবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সেজন্য একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে।
নাইটিঙ্গেল মোড় থেকে রাজারবাগ মোড় পর্যন্ত নেতাকর্মীদের দেখা যায়। রঙিন ক্যাপ পরে, ব্যানার-পোস্টার নিয়ে, সরকারবিরোধী স্লোগান দিয়ে তারা র্যালির প্রস্তুতি নিচ্ছেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি এ র্যালির আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।