বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘জাওয়ান’-এর জন্য কত পারিশ্রমিক নিলেন নয়নতারা?

২০০৩ সালে মালয়ালম ছবির মাধ্যমে দক্ষিণী ছবিতে আত্মপ্রকাশ করেন নয়নতারা। প্রায় দুদশক কাটিয়ে ফেলেছেন সিনেমার জগতে। ছবির সংখ্যা প্রায় ৭৫। যদিও এবার প্রথম হিন্দি ছবিতে অভিষেক ঘটতে চলেছে তার। তা-ও আবার শাহরুখ খানের বিপরীতে।

এই মুহূর্তে দক্ষিণীর ছবির দুনিয়ায় ১ নম্বর অভিনেত্রী তিনি। অভিনয়দক্ষতা ছাড়াও উপার্জনের দিক দিয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের তালিকায় নয়নতারার নাম উপরের দিকে রয়েছে। সংবাদ সংস্থার তথ্য বলছে, নয়নতারার কাছে ২২ মিলিয়ন ডলারের সম্পত্তি রয়েছে।

‘জাওয়ান’-এর জন্য নাকি বিরাট অঙ্কের পারিশ্রমিক নিয়ে নয়নতারা পেছনে ফেলেছেন বলিউডের অভিনেত্রীদের। শোনা যাচ্ছে, নয়নতারা এ ছবিতে অভিনয় করে পেয়েছেন প্রায় ১১ কোটি রুপি।

অবশ্য নয়নতারার জীবন এমনিতেও বিলাসবহুল। তার রয়েছে নিজস্ব জেট। সেটিতেই যাতায়াত করেন অভিনেত্রী। এ ছাড়াও বহু বিলাসবহুল গাড়ি রয়েছে তার সংগ্রহে। আসলে অভিনয়ই যে তার একমাত্র উপার্জনের পথ- এমনটা নয়। একটি প্রসাধনী সংস্থাও খুলেছেন নয়নতারা। এ ছাড়া, একটি রেস্তোরাঁ এবং তেলের সংস্থাতেও বিনিয়োগ করেছেন নয়নতারা। ফলে সেখান থেকে প্রতিমাসে মোটা টাকা উপার্জন করেন তিনি।

সদ্য মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জাওয়ান’-এর ট্রেলার। ট্রেলারে শাহরুখ তো নজর কেড়েছেনই, চোখ ফেরানো যায়নি নয়নতারার ওপর থেকেও। শাড়ি পরে হোক, বা পুলিশের বেশে—‘জাওয়ান’-এ নয়নতারা অনবদ্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com