বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে রীতিমতো ঝড় তুলবে শাহরুখ খানের ‘জাওয়ান’। ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপি মুক্তি পাচ্ছে এটি। ইতিমধ্যে অগ্রিম টিকিট বুকিংয়ে রেকর্ড ছাড়িয়েছে।
জাওয়ান দাপটে মুক্তি পেছাল প্রভাসের বিগ বাজেটের দক্ষিণী সিনেমা ‘সালার’। জানা গেছে, বাহুবলী খ্যাত নায়ক প্রভাসের ‘সালার’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২৮ সেপ্টেম্বর। তবে সেই সিনেমার মুক্তি পেছাচ্ছে।
বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানান, ‘সালার’ সিনেমাটি আসছে নভেম্বরে মুক্তি পাবে। এটা অফিশিয়াল।
আচমকাই রিলিজের আগে এই দক্ষিণী ছবির পিছু হঠাকে অন্যভাবে দেখছেন বলিউডের একাংশ। তাদের দাবি, শাহরুখের ‘জাওয়ান’ যেহেতু ৭ সেপ্টেম্বর তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাচ্ছে, সে ক্ষেত্রে মুক্তির কয়েক সপ্তাহ বাদেও এই সিনেমার উন্মাদনা অব্যাহত থাকবে। তাদের মতে লোকসানের ভয়েই ‘সালার’ পিছিয়ে দেওয়া হয়েছে।