সোমবার, ২২ Jun ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১২ কেজি এলপিজির দাম বেড়ে ১২৮৪ টাকা

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে আরও ১৪৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে দেশে ভোক্তা পর্যায়ে বাসাবাড়িতে বহুল ব্যবহৃত ১২ কেজির প্রতিটি সিলিন্ডার কিনতে এখন গ্রাহককে গুনতে হবে এক হাজার ২৮৪ টাকা।

একই সঙ্গে অন্যান্য ওজনের এলপিজির দামও বাড়িয়েছে সংস্থাটি।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিইআরসির দাম বাড়ানোর এ ঘোষণা মতে নতুন এ দাম আজ রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান মো. নুরুল আমিন জানান, গত মাসে (আগস্ট) ১২ কেজি এলপিজির দাম ছিল এক হাজার ১৪০ টাকা। এর আগের মাসে ছিল ৯৯৯ টাকা। এখন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

মো. নুরুল আমিন বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সাড়ে পাঁচ কেজি বোতলজাত এলপিজির দাম ৫৮৯ টাকা, সাড়ে ১২ কেজির দাম এক হাজার ৩৩৮ টাকা, ১৫ কেজির দাম এক হাজার ৬০৫ টাকা, ১৬ কেজির দাম এক হাজার ৭১২ টাকা, ১৮ কেজির দাম এক হাজার ৯২৬ টাকা, ২০ কেজি এক হাজার ১৪০ টাকা, ২২ কেজি দুই হাজার ৩৫৫ টাকা, ২৫ কেজি দুই হাজার ৬৭৫ টাকা, ৩০ কেজি তিন হাজার ২১০ টাকা, ৩৩ কেজি তিন হাজার ৫৩১ টাকা, ৩৫ কেজি তিন হাজার ৭৪৫ টাকা এবং ৪৫ কেজির দাম নির্ধারণ করা হয়েছে চার হাজার ৮১৫ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com