রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সাধারণ যাত্রীদের জন্য বিআরটিসির ৭৯ বাস চলবে উড়ালসড়কে

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ৭৯টি বাস চলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়ালসড়ক) দিয়ে । সাধারণ যাত্রীদের সুবিধার্থে আগামীকাল সোমবার (৩ সেপ্টেম্বর) থেকে বাসগুলো চলাচল করবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

রোববার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান বিআরটিসি চেয়ারম্যান।

তিনি বলেন, যাত্রীরা যাতে কম সময়ে নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাজীপুর থেকে বিমানবন্দর হয়ে উড়ালসড়ক দিয়ে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলবে এসব বাস। ভাড়াও নেওয়া হবে বর্তমান তালিকা অনুযায়ী। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাত্রী বাড়লে ভবিষ্যতে এসি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তাজুল ইসলাম।

শনিবার (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (উড়ালসড়ক) উদ্বোধন করেন। এরপর শুধু তার গাড়িবহর এ উড়ালসড়ক দিয়ে চলাচল করে। গণ পরিবহন ও অন্যান্য ভারী যানবাহনের জন্য রোববার ভোড় ৬টা থেকে উন্মুক্ত করে দেওয়া হয় সড়কটি।

প্রথমদিন এখন পর্যন্ত ১১ হাজার যানবাহন এ পথ দিয়ে চলাচল করেছে। তবে গণ পরিবহন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়েনি। কারণ হিসেবে চালকরা বলছেন, যাত্রী সংকট ও বনানী-মহাখালীর নামার স্থান ঠিক না থাকায় উড়ালসড়কে উঠছেন না তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com