শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

ডেঙ্গুতে আরো ১৬ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১৬ জনের মৃত্যু হয়েছে।একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬০৮ জন।

আজ রোববার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় ৮ জন ও ঢাকার বাইরে ৮ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ৬৩৪ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৬০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৮৯২ এবং ঢাকার বাইরের হাসপাতলে ১ হাজার ৭১৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৩০২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬০ হাজার ৪৮৪ এবং ঢাকার বাইরে ৬৯ হাজার ৮১৮ জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com