শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

যে কারণে গোপনে বিয়ে করবেন বিজয়

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে নায়ক-নায়িকাদের সব গোপন খবর ফাঁস হয়ে যাচ্ছে। যার কারণে হরহামেশায় তাদের সংসারে ঝড় উঠছে। এবং পরিণীতি পাওয়ার আগেই সংসার ভেঙে যাচ্ছে। যে কারণ অনেকে এখন সতর্ক হয়েছেন। তারপর সংসারের গোপন বিষয়গুলো ফাঁস হয়ে যাচ্ছে। সামান্য অভিমান থেকে বড় ঘটনা ঘটে যাচ্ছে। তবে এসবের মাঝে থাকতে চান না বলিউড অভিনেতা বিজয় দেবরকোন্ডা।

জানা যায়, ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে আলোচনায় উঠে এসেছেন। আবার ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়েও বহুবার আলোচিত হয়েছেন। বেশ কিছুদিন ধরে প্রেম-বিয়ে নিয়ে টানা খবরের শিরোনাম হচ্ছেন এই নায়ক।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯-এর সঙ্গে কথা বলেন বিজয়। এই লাইভ অনুষ্ঠানে ভক্তদের নানা প্রশ্নের জবাব দেন এই নায়ক। ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন অর্থাৎ বিয়ের প্রসঙ্গ উঠে আসে। একজন জানতে চান কবে বিয়ে করছেন বিজয়?

এ প্রশ্নের উত্তরে বিজয় দেবরকোন্ডা বলেন, ‘যখন সময় হবে তখনই বিয়ে করব। তবে কাউকে বলব না। কারণ আমি মনে করি, এ মুহূর্তটি আমি এবং আমার ভালোবাসার মানুষের। খুব ছোট পরিসরে এটি করতে চাই। আমি কাউকে জানাতে চাই না। তবে এটাও জানি, খবরটি পৃথিবীর সবাই খুঁজে নেবে।’

কয়েক দিন আগে বিজয় তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্থিরচিত্র পোস্ট করেন। তাতে দেখা যায়, একটি নারীর হাত ধরে রেখেছে আরেকটি পুরুষের হাত। রহস্যময় নারীটি কে তা জানাননি। তবে ক্যাপশনে লিখেন— ‘অনেক কিছু ঘটছে। কিন্তু সত্যি এটি স্পেশাল। খুব শিগগির ঘোষণা আসছে।’

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে নাম জড়িয়েছে বিজয়ের। অনেকবার চাউর হয়েছে এই জুটির প্রেমের গুঞ্জন। সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় মুখে কুলুপ এঁটেছিলেন। তবে চলতি বছরে দুজনেই বিষয়টি নিয়ে মুখ খুলেন। তাদের পরিষ্কার জবাব— ‘তারা কেবল ভালো বন্ধু।’

বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুশি’। গত ১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। শিবা নির্বানা পরিচালিত ‘কুশি’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com