বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পুরুষরা আমাকে স্পর্শ করবেন না

বদলে যাবেন বলে ঘোষণা দিয়েছেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত।কিন্তু তার বদলে যাওয়া কি শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি সত্যি বদলে যাবেন, এমন প্রশ্ন অনেকের।

তবে তিনি পবিত্র হজ পালন শেষে ভারতে ফেরার পথে বিমানবন্দরে যখন তার ভক্তরা তাকে ফুল দিয়ে বরণ করতে এলেন তখন তিনি কোনো পুরুষ নয় নারীর হাতে গলায় ফুলের মালা পড়েন।

তখন তিনি সাংবাদিকদের বলেন, আমি মুসলিম নারী। আমাকে ফাতেমা নামে ডাকবেন। আর কোনো পুরুষ কখনো স্পর্শ করবেন না। তার এই ঘোষণায় ভারত জুড়ে শোরগোর পড়ে যায়।

জানা যায়, বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। কয়েক দিন আগে ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। সৌদি আরব থেকে ‍মুম্বাই এয়ারপোর্টে নেমেই পাপারাজ্জিদের উদ্দেশে রাখি বলেন— ‘আমাকে রাখী নয়, ফাতিমা বলে ডাকুন।’ শনিবার (২ সেপ্টেম্বর) একই রূপে ধরা দিলেন এই অভিনেত্রী।

গতকাল একটি অনুষ্ঠানে যোগ দেন রাখি। এদিন লাল রঙের বোরখা আর হিজাব পরে হাজির হন রাখি। ইভেন্ট থেকে ফেরার পথে হঠাৎ মেজাজ হারান তিনি। কারণ এসময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছিলেন। আর ভক্তরা তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ঠিক তখন রেগে গিয়ে রাখি বলেন, ‘আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি; দূরে থাকুন। আমি পবিত্র, পুরুষরা আমাকে স্পর্শ করবেন না। প্লিজ।’

এ মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এ ভিডিওর শেষে আরবের শেখদের স্ত্রীর সঙ্গে নিজের তুলনা করেন রাখি। আর তা দেখে হাসি থামছে না নেটিজেনদের। একজন লেখেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ড্রামাবাজ মহিলা।’ আরেকজন লেখেন, ‘এই মহিলার নাটকের শেষ নেই।’

বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক মাস কারাবাসের পর সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন আদিল।

জেল থেকে বের হয়েই রাখিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন আদিল। তার মতে— ‘রাখির জরায়ু কেটে ফেলা হয়েছে। সুতরাং সে কখনো মা হতে পারবে না।’ এমন মন্তব্য করার পর চিকিৎসকের শরণাপন্ন হয়ে রাখি প্রমাণ করেন, আদিল মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এরপর রাখি দাবি করেন, ‘আমার নগ্ন ভিডিও দুবাইয়ে ৪৭ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ৬২ লাখ টাকার বেশি) বিক্রি করেছে আদিল।’

গত বছর আদিল ডুরানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি; নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। রাখির দায়ের করা মামলায়ই জেলে ছিলেন আদিল। জেল থাকা অবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com