সোমবার, ২২ Jun ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সবার সঙ্গে সুসম্পর্ক রাখবে বাংলাদেশ —প্রধানমন্ত্রী

সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক আছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না বরং শান্তিতে থাকতে চাই। কিন্তু আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি নিতে হবে।’ গতকাল নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদে ভাষণদানকালে তিনি এসব কথা বলেন।

সরকার সফলভাবে জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নতি সাধন করছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতার জন্য সশস্ত্র বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “‍‌সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়”—পররাষ্ট্রনীতি অনুসরণ করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত হব না। সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব।’

কর্মকর্তাদের পদোন্নতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। নৈতিকতা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা, দায়িত্ববোধ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের পদোন্নতির জন্য বাছাইয়ের নির্দেশ দেন তিনি। এক্ষেত্রে নির্বাচন বোর্ডকে বিচক্ষণ ও নিরপেক্ষ মূল্যায়নের তাগিদ দেন সরকারপ্রধান।

তিনি বলেন, ‘নেতৃত্বের জন্য আপনাদের এমন কর্মকর্তা বেছে নেয়া উচিত যারা যেকোনো সময় সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী এবং যেকোনো পরিস্থিতিতে তাদের বিচক্ষণতা প্রয়োগের মাধ্যমে সফলতা অর্জন করতে সক্ষম।’

সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে পেরেছেন এটাই সবচেয়ে বড় বিষয়।’

শেখ হাসিনা বলেন, ‘২০০৯ সালে তার সরকার ক্ষমতায় আসার পর সফলভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছে এবং বিশ্বমঞ্চে মর্যাদার আসনে তুলে ধরেছে। আমরা অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীলতা অর্জন করেছি। শুধু তা-ই নয়, সারা বিশ্বের সামনে বাংলাদেশের একটি উজ্জ্বল ভাবমূর্তি তৈরি হয়েছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে আবির্ভূত হতে সক্ষম হয়েছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com