রবিবার, ২৮ Jun ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হাজীগঞ্জে স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার

আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কূল গ্রামের তাদের নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা হলেন- উত্তম বর্মণ (৬২) ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৫)।

শুক্রবার সকালে ফুল তুলতে গিয়ে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে হাজীগঞ্জ থানায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ। ওসি বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছি। তাদের বালিশচাপা দিয়ে নিজের ঘরেই মেরে গেছে দুর্বৃত্তরা।

আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছি। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার পঙ্কজ, জেলা পিবিআই কর্মকর্তা পরিদর্শন করেন এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com