রবিবার, ২৮ Jun ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হক সাবসহ গ্রেফতার ৪

র‌্যাব-৭, এর একটি দল লিখিত অভিযোগের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় দুষ্কৃতিকারী ডাকাত দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন স্থানে ডাকাতির কারনে এলকাবাসী অতিষ্ঠ হয়ে উঠে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

নজরদারির এক পর্যায়ে র‌্যাব এ জানতে পারে যে, কতিপয় ডাকাতদল একটি পিকআপ যোগে আগ্নেয়াস্ত্র এবং ডাকাতির মালামালসহ চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ০৯ সেপ্টেম্বর তারিখে ভোরে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে।

এ সময় একটি সন্দেহজনক পিকআপ গাড়িকে থামানোর সংকেত দিলে উক্ত পিকআপটি না থামিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে আসামী মোঃ হক সাব প্রকাশ মাদক সম্রাট (২৩), পিতা- শাহআলম, সাং-খিলমুরারী, থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম, মোঃ সাইফুল ইসলাম @ রনি (২৪), পিতা- মোঃ আলমগীর হোসেন @ আলম, সাং- হিংগুলী, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম, চাঁন মিয়া (২৮), পিতা-আঃ রহিম, সাং- চরপাড়া, জেলা- নারায়নগঞ্জ এবং সিজিল মিয়া @ সোহাগ (৩০), পিতা- মৃত তারা মিয়া, সাং- আকতাপাড়া, থানা- দক্ষিণ সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের হেফাজতে থাকা এবং তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ০১টি আগ্নেয়াস্ত্র, ০১টি কার্তুজ, ৩৪টি অটোরিক্সার ব্যাটারি, ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি এবং ০১টি পিকআপ জব্দসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ডাকাত দলটি হাইওয়ে এবং আন্তঃজেলা ডাকাতির সাথে জড়িত। এ দলের বেশিরভাগ সদস্য চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করে মালামালসহ ঢাকার উদ্দেশ্যে গমন করে। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখী সাধারন মানুষের চলাচলের স্থানে পথচারীকে আটক করে অস্ত্রের ভয় দেখিয়ে তাদেরকে জিম্মি করে ভীতি প্রদর্শনের মাধ্যমে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা-পয়সা ছিনতাই/ডাকাতি করে থাকে বলে নিজ মুখে স্বীকার করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com