সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাইডেনর সেলফিতে শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। নয়া দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদানকালে তারা এ স্মৃতির ফ্রেমে বন্ধি হন।

শনিবার (৯ সেপ্টেম্বর) জি-২০ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাৎ হয়। সেখানে তারা কুশল বিনিময়ও করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে দুই শীর্ষ নেতার কুশল বিনিময়ের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সেই ছবিগুলো তুলেছেন।

প্রতিমন্ত্রীর তুলা একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তুলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল।

শুক্রবার জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়া দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নয়াদিল্লি গেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন প্রমুখ।

শনিবার জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। এই শীর্ষ সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতারা যোগ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com