শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

তৃতীয়বার মা হতে চলেছেন জেনেলিয়া!

‘তুঝে মেরি কসম’ ছবিতে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল জেনেলিয়া ডি’সুজার। এই ছবির শুটিং করতে গিয়েই রীতেশ দেশমুখের সঙ্গে পরিচয় হয় জেনেলিয়ার। তারপর প্রেম এবং প্রায় এক দশক পর ২০১২ সালে বিয়ে করেন তারা।

বিয়ের পর ঘর-সংসারকে প্রাধান্য দিয়েছেন অভিনেত্রী। অভিনয় থেকে দূর থাকলেও প্রচারের আলো থেকে দূরে যাননি দুই পুত্রসন্তানের বাবা-মা রীতেশ-জেনেলিয়া। এবার নাকি তৃতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা অভিনেত্রী! এক ভিডিও ঘিরে শুরু হয়েছে জল্পনা।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে স্বামী রীতেশের সঙ্গে হাজির হন জেনেলিয়া। অভিনেত্রীর পরনে ছিল নীল রঙের বেলুন ড্রেস। আলোকচিত্রীদের দেখামাত্র বার বার পেটে হাত দিয়ে আড়াল করার চেষ্টা করছিলেন অভিনেত্রী। যদিও নেটাগরিকদের একাংশের দাবি, জেনেলিয়ার স্ফীতোদর দেখছেন তারা। তবে রীতেশ-জেনেলিয়ার তরফে এখনই কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এই বিষয়ে।

বিয়ের দু’বছরের মাথায় ২০১৪ সালে রীতেশ-জেনেলিয়ার প্রথম সন্তান রিয়ানের জন্ম হয়। তার বছর দুয়েকের ব্যবধানে ২০১৬ সালে দ্বিতীয় ছেলের জন্ম হয়। এবার গুঞ্জন, তৃতীয় বারের জন্য বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com