সোমবার, ২২ Jun ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
রাজধানীর তৃতীয় মেট্রোরেল নির্মাণ করা হবে হেমায়েতপুর থেকে ভাটারার মধ্যে। এমআরটি লাইন-৫, নর্দান রুট নামে অভিহিত মেট্রোর এই লাইনের গ্রাউন্ড ব্রেকিং তথা নির্মাণ কাজ আগামী ১৬ সেপ্টেম্বর উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা ছিল। গত ২০ আগস্ট সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এখন প্রকল্প কর্তৃপক্ষ বলছে, ১৬ সেপ্টেম্বর এমআরটি-৫ নর্দান রুটের উদ্বোধন স্থগিত করা হয়েছে।
সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এ মেট্রোরেলের দৈর্ঘ্য ২০ কিলোমিটার। এর মধ্যে সাড়ে ১৩ কিলোমিটার অংশ পাতালপথে (আন্ডারগ্রাউন্ড) আর সাড়ে ছয় কিলোমিটার অংশ নির্মাণ করা হবে উড়ালপথে (এলিভেটেড)।
ঢাকায় মেট্রোরেল নির্মাণের জন্য যে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা ঠিক করে দিয়েছে সরকার, তাতে এই মেট্রোর কাজ শেষ করার লক্ষ্য ধরা হয়েছে ২০২৮ সালে। বাংলাদেশী মুদ্রায় এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪১ হাজার ২৩৮ কোটি ৫৫ লাখ টাকা।