সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আবারও কিয়েভে দফায় দফায় ড্রোন হামলা

আবারও ইউক্রেনের রাজধানী কিয়েভে রোববার (১০ সেপ্টেম্বর) ভোরে কয়েক দফায় ড্রোন হামলা হয়েছে।

সকালে এক টেলিগ্রাম বার্তায় কিয়েভ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর বিবিসির।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, ৪০ মিনিটের ব্যবধানে অন্তত ছয়টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। তবে বিবিসির খবরে বলা হয়েছে ১০টি ড্রোন বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইউরোপীয়দের দেয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এসব হামলার বেশির ভাগই প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন। পাশাপাশি, ভোরে কিয়েভসহ ইউক্রেনের আশপাশের আরও কয়েকটি শহরে সাইরেন বাজতে শোনা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com