সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতে আটকা পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

দিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের এবারের আসর শেষ হয়েছে রোববার। রাষ্ট্রপ্রধানরাও যার যার গন্তব্যের উদ্দেশে ভারত ছেড়েছেন। কিন্তু দেশে ফিরতে পারেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সঙ্গে আসা প্রতিনিধিরা। তার বিমানে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় আরও একদিন দিল্লিতে থাকতে হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে কানাডীয় কর্তৃপক্ষ।

গত শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসেন ট্রুডো। দুই দিনের সম্মেলন রবিবার শেষ হওয়ায় ওইদিনই দেশে ফেরার পরিকল্পনা ছিল। ভারতের স্বাধীনতার মহানায়ক মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু উড়োজাহাজে যান্ত্রিক ত্রæটির কারণে তাকে ভারতে থাকতে হচ্ছে আরও একদিন।

এ বিষয়ে দিল্লির কানাডিয়ান হাইকমিশন এএফপিকে জানিয়েছে, বিমানটি পরিচালনার দায়িত্বে রয়েছে কানাডিয়ান বিমানবাহিনীর প্রতিনিধি দল। প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। রাতারাতি এই সমস্যা সমাধান সম্ভব না। সুতরাং আমাদের দলকে ভারতেই থাকতে হচ্ছে।

কানাডার সিটিভি জানিয়েছে, উড়োজাহাজটি একটি এয়ারবাস। এটি কখন চলাচলের উপযুক্ত হয়ে উঠবে এ বিষয়ে কিছুই পরিষ্কার নয়। তবে এই প্রথম এ ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে বিমানটি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com