বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রশিক্ষণ ও চিকিৎসায় সহায়তা করছে মেটার ভিআর প্রযুক্তি

ভার্চুয়াল রিয়ালিটি ও অগমেন্টেড রিয়ালিটিকে ঘিরেই এগোচ্ছে ভবিষ্যৎ প্রযুক্তি বাজার। সে সঙ্গে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাও (এআই)। শুধু ছবি দেখা, গেম খেলা বা ভার্চুয়াল প্লাটফর্মে যোগাযোগের মধ্যে ভিআর সীমাবদ্ধ নেই। অন্যান্য খাতেও এর ব্যবহার ও পরিধি বাড়ছে। বিশেষ করে এ প্রযুক্তির সহায়তায় প্রশিক্ষণ নিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি চিকিৎসার প্রয়োজনেও ব্যবহৃত হচ্ছে মেটার এ উদ্ভাবন। খবর সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, গত বছর প্রথমবারের মতো শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জারি করেন ড. জেক শাইন। আর এ অপারেশনের আগে তিনি ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট পরিধান করে কক্ষে প্রবেশ করেন। ওহাইও কেটারিং হেলথ ডেটনের ভিআর ল্যাবে তিনি অবস্থান করছিলেন। এ অস্ত্রোপচারে যে দুজন ডাক্তার ছিলেন উভয়ই কোয়েস্ট ২ হেডসেট পরিধান করেছিলেন এবং থ্রিডি সিমুলেশনের মধ্যে ছিলেন। এ অস্ত্রোপচারকে রিভার্স টোটাল শোল্ডার আরথ্রোপ্লাস্টি বলা হয়। এটি সম্পন্ন করতে ২ ঘণ্টারও বেশি সময় লাগে। এটি খুবই সূক্ষ্ম কার্যক্রম। এটি সম্পাদনে চিকিৎসকদের সতর্কতার সঙ্গে নিউরোভাসকুলার কাঠামো ও শ্বাসযন্ত্রের মধ্যে কাজ করতে হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com