শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

আমির খানের প্রযোজনায় সিনেমা, নায়িকা ফারিণ

‘পাত্রী চাই’ শিরোনামে একটি বাংলা সিনেমা প্রযোজনা করছেন বলিউড সুপারস্টার আমির খান। বিপ্লব গোস্বামীর চিত্রনাট্যে সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পে নির্মিত এ সিনেমাটি পরিচালনা করবেন আমিরের সাবেক স্ত্রী কিরণ রাও। আর সেই সিনেমায় নায়িকা হচ্ছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ।

ছবিটিতে ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তী। আরও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশস্কর। প্রমোদ ফিল্মসের প্রযোজনায় আসন্ন পূজোর পরেই শুটিংয়ে গড়াবে এই সিনেমাটি।

ভারতীয় গণমাধ্যমকে চিত্রনাট্যকার বিপ্লব জানিয়েছেন, ‌পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দস্তকে নাড়িয়ে দেওয়ার গল্প ‘পাত্রী চাই’।

বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান। বলছিলেন, তিনি বিপ্লব গোস্বামীর লেখা পড়ে চমকে গিয়েছিলেন। এরপর বিপ্লবকে একদিন নিজের বাড়িতে ডেকে পাঠালেন আমির। জানালেন, তার চিত্রনাট্যে নিজস্ব প্রযোজনায় সিনেমা করতে চান

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com