শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
ঢাকা কলেজর পুকুরে ডুবে মারা যান আইডিয়াল স্কুলের সদ্য এসএসসি পাস করা শিক্ষার্থী ইমন।
ইমনের দাফন সম্পন্ন হয়েছে বুধবার সকাল ১০টার দিকে। ফেনী জেলার পশ্চিম ছাগলনাইয়া অলি মিজি বাড়ির সামনে তার নামাযে জানাজা অনু্ষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্হানে দাফন করা হয়।
মঙ্গলবার মাগরিবের নামাজের সময় রাজধানীর ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রাশেদুল হাসান ইমন (২০) এর মৃত্যু হয়।সে বনশ্রী আইডিয়াল স্কুল থেকে এবার এসএসসি পাস করেছে।
ইমন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া অলি মিজি বাড়ির ( সাত বাড়ি) মোঃ শহিদুল্লাহর ছেলে। বর্তমানে রামপুরা থানার বনশ্রীর ৬ নম্বর রোডের এফ ব্লকের বাসা নাম্বার ১৭ তে ভাড়া থাকতো। তার মৃত্যুতে পরিবার পরিজন ও এলাকার মানুষ শোক প্রকাশ করে।