বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জীবন খুবই ছোট, সময় নষ্ট করার মতো সুযোগ নেই : প্রভা

দেশের ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিনি জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় অনেক নাটকে অভিনয় করেন। কিন্তু অভিনেতা অপূর্বের সঙ্গে বিয়ের পর ঘটে নানা ঘটনা। প্রকাশ্যে আসে সাবেক প্রেমিক রাজিবের সঙ্গে অন্তরঙ্গ কিছু মুহূর্তের ভিডিও। যা তখন ব্যাপক আলোচিত হয়। তারপর অনেকদিন তিনি ছিলেন পর্দার বাইরে। সব সামলে আবারো ফিরেছেন। তবে বিতর্ক তার পিছু ছাড়েনি।

ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে অন্যদের মতো ফেসবুকে দেখা যায় না। তিনি ঘুরে বেড়ান ইনস্টাগ্রামে। মনের আনন্দ, ক্ষোভ কিংবা হতাশা প্রকাশ করেন সেখানেই। এবারও তার ব্যতিক্রম ঘটল না।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন প্রভা। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেছে তাকে। মুহূর্তটা যে বেশ সুখকর তা প্রভার অভিব্যক্তিতেই ফুটে উঠেছে। ওই ভিডিও থেকে ভেসে আসা একটি পুরুষ কণ্ঠ।

শোনা যায়, ‘অবিবাহিত থাকার কারণে কেউ মারা যায়নি। কিন্তু ভুল পার্টনারের কারণে অনেকে মারা গেছেন। জীবন খুবই ছোট। সুতরাং ভুল ব্যক্তির সঙ্গে সময় নষ্ট করার মতো সুযোগ নেই।’

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সব সম্পর্ক বিয়ের দিকে নিয়ে যাবে না; কেউ কেউ আপনাকে অবিবাহিত থাকতে অনুপ্রেরণা দেবে।’

এদিকে প্রভার ওই পোস্টের মন্তব্যের ঘরে ভিড় করেছেন অনুরাগীরা। অনেকেই সহমত প্রকাশ করেছেন তার সঙ্গে। বিভিন্ন জন বিভিন্নভাবে প্রকাশ করেছেন বিষয়টি। সেইসঙ্গে অনেকে প্রিয় তারকাকে পর্দায় নিয়মিত দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com