সোমবার, ২২ Jun ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের লোগো উন্মোচন

ফুরফুরে মন সারাক্ষণ’ স্লোগান সংবলিত বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের লোগো উন্মোচন করা হয়েছে। গত ২৫ জুন বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড যাত্রা শুরু করলেও আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারে আনুষ্ঠানিকভাবে লোগো উন্মোচন করা হয়।

লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, আমাদের চারপাশের পরিবেশ আমাদেরকে যে অফুরন্ত সম্পদ দান করেছে তার প্রতি আমাদের সকলের সবসময় কৃতজ্ঞ থাকা উচিত। সেজন্যই আমরা পণ্যগুলোকে পরিবেশবান্ধব করার পাশাপাশি প্রতিটি পণ্য উৎপাদনে পানি ও সোলার এনার্জির সঠিক ব্যবহার করেছি। আমাদের লোগোতেও তাই প্রকৃতির শক্তিশালী উপাদানগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। লোগোতে আপনারা তিনটি রঙ এর আধিপত্য দেখবেন। নীল যা পানি, সবুজ যা প্রকৃতি এবং হলুদ যা সুর্যকে মাথায় রেখে ব্যবহার করা হয়েছে।

বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড উন্নতমানের কাঁচামাল এবং আধুনিক মেশিনারিজ ব্যবহার করে হোম কেয়ার, পারসোনাল কেয়ার, হেয়ার কেয়ার ও ওরাল কেয়ার ক্যাটাগরিতে বসুন্ধরা পাওয়ার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, বসুন্ধরা এক্সট্রিম টয়লেট ক্লিনার, বসুন্ধরা লিট ডিশ ওয়াশ লিকুইড ও বার, বসুন্ধরা এয়ার ফ্রেশনার, বসুন্ধরা এক্সট্রিম প্ল্যান্ট ফাইবার কয়েল, বসুন্ধরা স্মাইলজি টুথপেস্ট নিয়ে এসেছে এবং সামনে আরো বিভিন্ন ধরনের পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে। বর্তমান যুগের চাহিদার কথা মাথায় রেখে, এই টয়লেট্রিজ পণ্যগুলোতে ব্যবহার করা হয়েছে মন মাতানো সুগন্ধি যা ভোক্তাদেরকে সতেজ অনুভ‚তি দিয়ে তাদের প্রতিদিনের কর্মস্পৃহাকে বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ সেলস অফিসার (বিপিএমএল), মোহাম্মদ কামরুল হাসান, চিফ ফিনান্সিয়াল অফিসার (বিপিএমএল); মোহাম্মদ মাজেদুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি, সেক্টর সি; মোহাম্মদ আলাউদ্দিন, হেড অব মার্কেটিং (সেক্টর সি, বসুন্ধরা গ্রুপ); মোহাম্মদ আনোয়ারুল হোসেন, ডিজিএম -সেলস, টয়লেট্রিজ, শোয়েব মাহমুদ, ডেপুটি ম্যানেজার, মার্কেটিং,বসুন্ধরা টয়লেট্রিজ সহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com