মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বাউল শিল্পীর লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান থেকে অজ্ঞাত পরিচয়ের এক বাউল শিল্পীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক (৭০) বছর।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন সংবাদ মাধ্যমকে জানান, খবর পেয়ে আমরা বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, অজ্ঞাত ওই বৃদ্ধ উদ্যানের ভেতরে একতারা বাজিয়ে গান গেয়ে বেড়াতেন। আমরা ধারণা করছি, বার্ধক্যজনিত কারণে রাতে তিনি অসুস্থ হয়ে হয়তো অচেতন হয়ে পড়েছিলেন। তাৎক্ষণিক আমরা তার নাম-পরিচয় জানতে পারিনি। তবে প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com