সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতীয় কাশ্মিরে সেনাবাহিনী ও পুলিশের ৩ কর্মকর্তা নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে আবারো ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় সেনাবিহনী ও পুলিশের ৩ কর্মকর্তা নিহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে এই ঘটনায় কোনো গ্রুপ দায়ী তা জানা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে এত বড় হামলার মুখোমুখি হয়নি ভারতীয় সেনারা।

জানা যায়, নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলিতে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের ৩ কর্মকর্তা নিহত হয়েছে। এদের মধ্যে একজন কর্নেল, একজন মেজর এবং অপরজন পুলিশের কর্মকর্তা। খবর সংবাদ সংস্থা এএনআই এর।

বুধবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় গোলাগুলির এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা বাহিনীর একটি দল সন্ত্রাসীদের গোপন আস্তানায় অভিযান চালায়। এ সময় তারা একটি ভবনের উপরে ওঠার সময় ভেতরে লুকিয়ে থাকা অস্ত্রধারীরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন কর্নেল মনপ্রিত। অপর দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন।

আহতদের শ্রীনগরের একটি হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে রাজৈরে সেনা অভিযানে নিহত হয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ২ সদস্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com